শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

সানি-নাঈমের নেতৃত্বে কুবির 'বৃত্ত কুবি'

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র গ্রাফিতিভিত্তিক সংগঠন 'বৃত্ত কুবি'র দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাওহীদ হুসাইন সানি ও সাধারণ সম্পাদক পদে মনোনীত একই বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম মিয়া।


২৬ মে (সোমবার) বৃত্ত কুবির ফেসবুক পেজে বৃত্ত কুবি'র এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়া উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক সায়মা কাদের, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান অনিক, অর্থ সম্পাদক জামান বাবু, দপ্তর সম্পাদক ফয়সাল জাফর, প্রচার সম্পাদক ফাদিহা মোশারত আদ্রিতা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তাসমিয়া মাহমুদ, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সজীব আহসান এবং প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আবু বকর ছিদ্দিক।


সাধারণ সম্পাদক নাঈম মিয়া বলেন, আমাদের কে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। যাতে করে সংগঠন অনেক দূর এগিয়ে যায়।


সভাপতি তাওহীদ হুসাইন সানি বলেন, 'বৃত্ত কুবি'-র  দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের, তবে এর সঙ্গে গভীর দায়বদ্ধতাও জড়িত। আমি বিশ্বাস করি, শিল্প ও সংস্কৃতি একটি জীবনদর্শন— এই দর্শনকে ধারণ করে আমরা চাই বৃত্ত কুবিকে আরও বিস্তৃত পরিসরে এগিয়ে নিতে, যেখানে নবীন-প্রবীণ সকলের সৃজনশীল অংশগ্রহণে গড়ে উঠবে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ।


প্রসঙ্গত, উক্ত কমিটি আগমী এক বছর দায়িত্ব পালন করবে।
আরও খবর