শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটিই ছিল ভর্তি পরীক্ষার প্রথম পরীক্ষা। শনিবার সকাল ১০ টা থেকে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে সকাল ১১ টায় শেষ হয়। 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সূত্র মতে, 'সি' ইউনিটে ৯,৯৫২ জন পরীক্ষার্থীর বিপরীতে উপস্থিত ৭,৬৪৬ ছিল  জন। অনুপস্থিত ছিল ২৩০৬ জন। অর্থাৎ উপস্থিতির হার ৭৬.৮৩শতাংশ।


সাদমান শুয়াইব নামে এক পরীক্ষার্থী পরীক্ষা শেষে দৈনিক দেশচিত্রকে বলেন, 'আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করেছি। পরীক্ষার কেন্দ্রে টিচাররা যথেষ্ট আন্তরিক ছিলেন এবং তাদের দিকনির্দেশনায় পরীক্ষা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পেরেছি।'   মো. মাহমুদ আনসারী নামের আরেক পরীক্ষার্থী বলেন, 'পরীক্ষার প্রশ্ন মানসম্মত ছিল। আলহামদুলিল্লাহ, ভালোভাবেই পরীক্ষা দিয়েছি। সব মিলিয়ে ভালোই একটা অভিজ্ঞতা।'


পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, 'দু একটি কক্ষে সামান্য সমস্যা হলেও আমরা সফলভাবেই পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সকালের সহযোগিতায় আমাদের তেমন কোনো সমস্যায় পড়তে হয় নি। সুষ্ঠুভাবে সকল কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে। 


উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটের পরীক্ষার মাধ্যমেই এবছর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এরপর ‘এ’ ইউনিট ও ’বি’ ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে তা সমাপ্ত হবে।
আরও খবর