শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ কোটবাড়ি এলাকার আশপাশের মোট ১২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়, যা চলবে সকাল ১১টা পর্যন্ত।


এক ঘণ্টার এই ভর্তি পরীক্ষা সম্পূর্ণভাবে এমসিকিউ (বহু নির্বাচনী) পদ্ধতিতে নেওয়া হচ্ছে, যার মোট নম্বর ১০০। ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, ‘সি’ ইউনিটে মোট আসন সংখ্যা ২৪০টি। এই আসনের বিপরীতে আবেদন করেছেন ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী।


ফলে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৪১ জন। সি' ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, 'আমরা আমাদের সবগুলো পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে সবকিছু হচ্ছে।


উল্লেখ্য, একই দিন বিকাল ৩টা থেকে শুরু হবে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, যা শেষ হবে বিকাল ৪টায়।

আরও খবর