কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

কুবির ভর্তিযুদ্ধ কাল; আসনপ্রতি লড়বেন ‘এ’ ইউনিটে ৯৩ ও ‘সি’ ইউনিটে ৪১

 চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির এই পরীক্ষার প্রথম ধাপ শুরু হচ্ছে আগামীকাল শনিবার (২০ এপ্রিল)। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কুমিল্লা শহরের ৩০টি কেন্দ্রে নেওয়া এই পরীক্ষা।


বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা এবং বিকেল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) পরীক্ষা। চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের জন্য প্রতিযোগিতা করবেন প্রায় ৯৩ জন। অন্যদিকে, ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৫২টি, ফলে আসনপ্রতি প্রতিযোগিতা হবে প্রায় ৪১ জনের মধ্যে। এছাড়া ‘বি’ ইউনিটের (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল, বৃহস্পতিবার, বিকেল ৪টায়। এই ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৯২ জন, যেখানে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৫৪ জন শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে, ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।


উল্লেখ্য, ২০২১ সাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করলেও এবার চার বছর পর নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে প্রতিষ্ঠানটি। এতে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও আগ্রহ।
আরও খবর