কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

কুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ বছর পর অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। বাংলা ১৪৩২ সালের আগমনকে ঘিরে সোমবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় কুবি পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের প্রাণচাঞ্চল্য।


দিনের শুরুতেই সকাল সাড়ে নয় টায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর নেতৃত্বে বের হয় বর্ষবরণ শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বৈশাখী চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে শুরু হয় বৈশাখী আনন্দ আয়োজন।


সকাল ১০টায় অনুষ্ঠিত হয় ছেলেদের মোরগ লড়াই ও মেয়েদের মিউজিক্যাল চেয়ারের মতো গ্রামীণ খেলা, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। এরপর সকাল সাড়ে ১০টা থেকে মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। লোকগান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটিকা পরিবেশন করে শিক্ষার্থীরা, যা পুরো ক্যাম্পাসে বয়ে আনে বাঙালিয়ানা ছোঁয়া। পাশাপাশি প্রতিটি বিভাগ থেকে স্থাপন করা হয় পিঠাপুলির স্টল। এসব স্টলে পরিবেশিত হয় বাংলার ঐতিহ্যবাহী পিঠা—পাটিসাপটা, চিতই, দুধচিটা, মালপোয়া,মেয়েদের মন, জামাই পিঠা সহ নানা মুখরোচক খাবার, যা মেলায় আসা দর্শনার্থীদের মন জয় করে নেয়।


অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মিলনমেলা। স্বল্প সময়ে এমন সফল আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই। নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে উদযাপন করতে পেরে আমরা গর্বিত।” প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এই নববর্ষ। নবপ্রজন্মের মাঝে দেশপ্রেম ও সংস্কৃতিচেতনা জাগ্রত করতেই এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, “এবারের পহেলা বৈশাখ হতে পারে এক নতুন সম্ভাবনার সূচনা।


গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছতার পথ ধরে আমরা যেন এগিয়ে যেতে পারি—এটাই হোক আমাদের নববর্ষের অঙ্গীকার।” দীর্ঘ পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস। তাদের মতে, এমন আয়োজন আরও নিয়মিত হলে তা কুবি শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নববর্ষের বর্ণিল এই আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেন হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ—ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের মেলবন্ধনে উদ্ভাসিত। উল্লেখ্য, নববর্ষকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র গ্রাফিতি সংগঠন ‘বৃত্ত কুবি’-এর ব্যতিক্রমী উদ্যোগও নজর কাড়ে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে গোল চত্ত্বর পর্যন্ত আঁকা আলপনায় ফুটে ওঠে বৈশাখের রঙ ও রূপ, যা পুরো ক্যাম্পাসে নিয়ে আসে এক নান্দনিক আবহ।
আরও খবর