শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

কুবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন 'লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন' কতৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।


বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের রিমন মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম ভূইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক সাফায়েত সুজন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসির হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড.ফয়সাল বিন আব্দুল আজিজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক শিক্ষার্থীরা । 



বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ সংগঠনের সভাপতি রিমন মজুমদার বলেন,"আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের প্রিয় সংগঠনের এক আনন্দময় ও সুন্দর মিলনমেলা সম্পন্ন হলো। লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের এক অভিন্ন পরিবার। এই পরিবারের সদস্যদের একত্রিত করা, একে অপরের পাশে থাকা এবং বন্ধনকে আরও দৃঢ় করা এটাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করি, ভবিষ্যতেও আমরা একইভাবে একত্রিত হব, একে অপরের পাশে থাকব এবং আমাদের এই পরিবারের বন্ধন আরও সুদৃঢ় করব।"


এসময় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আফরিন সানি বলেন, আঞ্চলিক সংগঠনে সাথে সবাই যুক্ত থাকবেন। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আঞ্চলিক সংগঠন সর্বপ্রথম এগিয়ে আসে। সংগঠনের মানবীয় দিক সবাই এক সাথে একটি পরিবারের মত। এক সাথে অবস্থান করলে নিজেদের সৌহার্দ্য বৃদ্ধি পাবে। আমরা যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবো। উল্লেখ্য,ইফতার মাহফিলে সংগঠনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
আরও খবর