পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ববিতে মধ্যরাতে বৈষম্যবিরোধী নেতাকে রড দিয়ে পেটানোর চেষ্টা ছাত্রদল কর্মীর


বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদল কর্মী রবিন মিয়া শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এস এম ওয়াহিদুর রহমানকে রড দিয়ে পেটানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


বুধবার (১৩ আগস্ট) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ২০০৮ নাম্বর কক্ষে এঘটনা ঘটে। ওয়াহিদুর রহমান ও ছাত্রদল কর্মী রবিন একই কক্ষে থাকেন। 



বুধবার রাত ১২টার দিকে রুমের মধ্য মোবাইল ফোন ও ব্লুটুথ স্পিকার বাজানোকে কেন্দ্র করে বাকবিতন্ডায় জড়ান দু'জন। এর একপর্যায়ে ছাত্রদলকর্মী রবিন রড নিয়ে মারতে উদ্যত হন বৈষম্যবিরোধী নেতা ওয়াহিদুর রহমানকে। 



খোঁজ নিয়ে জানাগেছ, ওয়াহিদ ঘুমানোর জন্য রবিনকে রুমে মোবাইলে সাউন্ড দিয়ে ভিডিও না দেখার জন্য বলেন। রবিন মোবাইল ফোনের সাউন্ড বন্ধ না করায়, পাল্টা ব্লুটুথ স্পিকার বাজায় ওয়াহিদুর রহমান। এরপরেই ওয়াহিদুরকে রড নিয়ে মারতে উদ্যত হন ছাত্রদল কর্মী রবিন মিয়া। এর প্রতিবাদ করলে দুজনের মধ্য বাকবিতন্ডা হয়, এসময় একে অপরকে গালিগালাজ করতে দেখা যায় দু'জনকেই।



 প্রত্যক্ষদর্শীরা বলেন,  রাত ১২টার পর রুমে কেউ ঘুমিয়ে গেছে কেউ পড়ছে তখন রবিনভাই মোবাইলে সাউন্ড দিয়ে ভিডিও দেখছিলেন। কিছুক্ষণ পর ওয়াহিদ ভাই এসে মোবাইলের সাউন্ড বন্ধ করতে বলেন এতে সাড়া না দেয়ায় ওয়াহিদ ব্লুটুথ স্পিকার বাজায় এতে দুজনই উত্তেজিত হয়ে পড়ে। দুজন একে অপরকে মধ্য তীব্র বাকবিতন্ডা হয় এবং গালিগালাজ করেন একে অপরকে। রড নিয়ে পিটানোর চেষ্টার বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চাননি। তবে তারা সবাই এই দুজনকে নিয়ে বিরক্ত বলে জানান। 




রবীন মিয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রবিন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শিহাব-মোশারফ কোরামের সাথে রাজনীতি করে। ওয়াহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক সদস্য সচিব।  



নাম প্রকাশ না করার শর্তে রুমের একজন বলেন, তারা দুজনই দুটি রাজনৈতিক দলের সাথে যুক্ত আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি তারা কিছুটা ভয়ে থাকি তাদের। ওয়াহিদ রুমে উঠেছেন চারদিন এর মধ্য রবিন আর তার মধ্য ঝামেলা লেগে আছে। রবিন শুরুতে উঠতে দিতে চায়নি ওয়াহিদকে। ঘটনার দিন রবিন ভাই এবং ওয়াহিদ ভাই দুজনই উত্তেজিত হয়ে পড়ে কিন্তু রবিন ভাই ওয়াহিদ ভাইকে মারতে যায় রড দিয়ে। পরে রুমের আমরা রবিনকে শান্ত করি। ছাত্রদলের আরেক সদস্য শাহিনুর রহমান সিফাত রুমে এসে বিষয়টি প্রাথমিকভাবে সমাধানের চেষ্টা করেন। 



এবিষয়ে জানতে চাইলে ওয়াহিদুর রহমান বলেন, বুধবার রাত ১২টার পর হলের রিডিংরুম থেকে রুমে ফিরি ঘুমানোর জন্য। রুমে গিয়ে দেখি ছাত্রদল কর্মী রবিন মেবাইলে লাউড দিয়ে ভিডিও দেখছেন আমি তাকে লাউড দিয়ে ভিডিও না দেখার জন্য বলি। আমার কথায় কোন কর্নপাত না করায় আমি ব্লুটুথ স্পিকারে গান বাজায়। গান ছাড়ার মুহূর্তের মধ্য রবিন লুঙি গুছিয়ে রড নিয়ে আমাকে মারতে উদ্যত হয়। ওয়াহিদ বলেন, আমার বৈধ সিট থাকা সত্ত্বেও রবিন আমাকে সিটে উঠতে বাঁধা দেয়। আমি এখন নিজের জীবন নিয়ে শঙ্কায় আছি। বিষয়টি মৌখিকভাবে হলের প্রভোস্টকে জানিয়েছি, আগামী রোববার এর বিচার চেয়ে লিখিত অভিযোগ জমা দিব। 



অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদল কর্মী রবিন মিয়া বলেন, আমি আমার ফোনে সর্বনিম্ন সাউন্ড দিয়ে একটা ক্লাসের ভিডিও দেখে নোট করছিলাম। ওয়াহিদ মোবাইলের সাউন্ড বন্ধ করার জন্য বললে, আমি তা খেয়াল না করায় ওয়াহিদ উচ্চশব্দে ব্লুটুথ স্পিকার বাজায় রুমের মধ্য। আমি এর প্রতিবাদ করায় ও আমাকে গালাগালি করে এতে আমি কিছুটা রাগান্বিত হই । আমাকে যে পরিমাণ গালিগালাজ করেছে ওয়াহিদ তাতে যে কেউ নিয়ন্ত্রণ হারিয়ে যে কোন কিছু করে ফেলতো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি আরও বলেন, ওয়াহিদ আগে ছাত্রলীগ করত এটা সবাই জানে এর প্রমাণও আমার কাছে আছে।



বিষয়টি নিয়ে জানতে চাইলে শেরে বাংলা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে জেনেছি এবং দুই শিক্ষার্থীর সাথেই আমার কথা হয়েছে। আগামী রোববার এসে বিষয়টি সমাধান করবেন বলে জানান তিনি। 

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে