পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জলাবদ্ধ ববি ক্যাম্পাস


অল্প বৃষ্টিতেই বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা একদিকে যেমন শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, অন্যদিকে প্রভাব ফেলছে ক্যাম্পাসের সৌন্দর্যেও।



বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের মাঝের খালি জায়গা, খেলার মাঠ এবং অভ্যন্তরীণ রাস্তাগুলোতে নিয়মিত পানি জমে থাকে। শিক্ষার্থীদের অভিযোগ, জলাবদ্ধতার মূল কারণ হলো কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অনুপস্থিতি। ক্যাম্পাসে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ অবকাঠামো নেই বললেই চলে।


সরেজমিনে দেখা যায়, ইটের সলিং করা রাস্তাগুলোর বহু স্থানে গর্ত হয়ে গেছে, যেখানে সহজেই পানি জমে থাকে। সম্প্রতি কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে পুরো ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে। আশপাশের এলাকার পানি নামলেও ক্যাম্পাসে সঠিক নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এখানকার পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে।জলাবদ্ধতার তীব্রতায় কেউ কেউ বাধ্য হন জুতা হাতে, প্যান্ট গুটিয়ে নোংরা পানির ভেতর দিয়ে ক্লাসে যেতে হয়।


ফলে ক্যাম্পাসের বিভিন্ন অংশে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দীর্ঘ সময় পানি জমে থাকায় জন্ম নিচ্ছে মশা, যার ফলে শিক্ষার্থীরা ডেঙ্গু, টাইফয়েডসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন।


ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাহেদুল ইসলাম বলেন, প্রতি বছর বর্ষাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জলাবদ্ধতা আমাদের শিক্ষাজীবনকে চরমভাবে বাধাগ্রস্ত করে। সামান্য বৃষ্টি হলেই ক্যাম্পাসের মূল সড়কগুলো, হলসংলগ্ন এলাকায় পানি জমে যায়। 

আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে দেখি, ক্যাম্পাসে কোনো কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ড্রেনেজ ব্যবস্থা দুর্বল, আর অবকাঠামোগুলোও অপরিকল্পিত। প্রতিবছর একই সমস্যা হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদি কোনো সমাধান হয়নি।


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন প্রশ্ন রেখে বলেন, " জ্ঞানচর্চার জন্য বিশ্ববিদ্যালয়ে এসে পানি ডিঙ্গিয়ে এভাবে ক্লাসে যাওয়ার পর অনুভব হয়, যেন আমরা জলাশয়ে এসে পৌঁছেছি। পানির মধ্য দিয়ে জুতা খুলে বা ভিজিয়ে ক্লাসে যাওয়ার দৃশ্য বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। জুতা হাতে ক্লাসে যাওয়া যেন আমাদের নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। এটা কি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে?"


জলাবদ্ধতা ও ড্রেনেজের বিষয়ে জানতে চাইলে, পরিকল্পনা দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো.হুমায়ুন কবির বলেন, আমাদের এই মুহুর্তে এটি নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই, এটি প্রকৌশল শাখা দেখবে। তবে ২য় পর্যায়ের কাজ আসলে সেখানে আমরা ড্রেনেজের বিষয়টি অন্তর্ভুক্ত করেছি,তখন এটি বাস্তবায়ন হবে।


প্রকৌশল দপ্তরের উপ প্রকৌশলী মুরশীদ আবেদিন বলেন, পরিকল্পনা দপ্তরে এই বিষয়ে অনেক আগেই আমরা প্রস্তাব জমা দিয়েছি।তারা অর্থায়নের ব্যবস্থা করতে পারলে এই কাজটা করতে পারবো এবং সমস্যা সমাধান হবে।


ববি উপাচার্য (অন্তর্বর্তীকালীন) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, এ বিষয়ে আমার শীঘ্রই ব্যবস্থা নিব। আমরা গত অর্থবছরে চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন কারনে পারিনি ,সমস্যা হয়েছিলো।এ বছরেই আমরা চেষ্টা করব। আমরা এস্টিমেটও করে রেখেছি।

বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের সামনের রাস্তায় জলাবদ্ধতা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আমি রোডস এন্ড হাইওয়ে ইন্জিনিয়ারের সাথে কথা বলেছি , তিনি বলেছেন বৃষ্টির মধ্যে কাজ করা যায় না , বৃষ্টি কমলে ,সেই দিনই কাজ করবে।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে