পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ববি ভিসি প্রো-ভিসি ট্রেজারারকে পদ থেকে অব্যাহতি

দীর্ঘ ২৯ দিন ধরে চলছিল শিক্ষার্থীদের উপাচার্যবিরোধী আন্দোলন। শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন, আমরণ অনশন এবং মহাসড়ক অবরোধের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দিয়েছে সরকার। গতকাল (মঙ্গলবার) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


এছাড়াও ভিন্ন দুটি প্রজ্ঞাপনে উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী এবং ট্রেজারার ড. মামুন অর রশিদকেও অব্যাহতি দেওয়া হয়েছে।


শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি, মহাসড়ক অবরোধ, উপাচার্যের বাসভবনে তালা দেওয়া এবং একাডেমিক ও প্রশাসনিক শাটডাউনের ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়। সোমবার রাত থেকে শুরু হওয়া অনশনে ১১ জন শিক্ষার্থী অংশ নেন, যাদের মধ্যে ৫ জন ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে রয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের রবিউল ইসলাম, আইন বিভাগের ওয়াহিদুর রহমান ও শওকত ওসমান স্বাক্ষর, সিএসই বিভাগের রায়হান এবং ইমন হাওলাদার।


আন্দোলনরত শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “উপাচার্যকে আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তিনি আন্দোলনের এতদিনেও আমাদের সঙ্গে কথা বলেননি, অথচ সোমবার রাতে ফেসবুক লাইভে এসে কথা বলেন। আমরা এমন একজন ফ্যাসিস্ট ভিসি চাই না।”


মোকাব্বেল শেখ নামে এক অনশনকারী বলেন, “আমরা যৌক্তিক দাবিতে আমরণ অনশনে বসেছিলাম। আজ তা বাস্তবে রূপ নিয়েছে।”


চলমান আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেন। বরিশাল-কুয়াকাটা মহাসড়কে অবরোধের ফলে যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীরা বলেন, এটি শুধুমাত্র একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি জয়।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে