পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে অনুপস্থিত ড. শুচিতা শরমিন

পদত্যাগের এক দফা দাবিতে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন ভর্তি পরীক্ষার দিনেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হননি। যদিও তিনি বরিশালে অবস্থান করছিলেন এবং বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন, তবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে যাননি।


শুক্রবার ( ৯মে ) সকাল ১১ টায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিট (বিজ্ঞান শাখা) 


এর ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।




বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের একটি বার্তার মাধ্যমে জানায় , GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার A (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. শুচিতা শরমিন এবং  


বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করেন উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী, ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদসহ অন্যান্যরা। A ইউনিটে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭০৬১ জন।




এদিকে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। শিক্ষার্থীরা গত পাঁচ দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।




আন্দোলনরত শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, “আমরা গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাকে কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে আমরা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছি। সেই অনুযায়ী আজ আমরা ক্যাম্পাসে অবস্থান করেছি। কিন্তু উপাচার্য আজ বিশ্ববিদ্যালয়ে আসেননি।”




তবে ট্রেজারার অধ্যাপক ড.মো: মামুন অর রশীদ বলেন, “উপাচার্য আজকে পরিক্ষার কেন্দ্রে আসেন নি।” না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, “সে বিষয়ে আমি জানি না তিনি কেনো আসেন নি”।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে