পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা সংসদের ভিপি শহিদুল, জিএস ইনামুল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা সংসদের নবগঠিত কমিটির ভিপি (সহ-সভাপতি) নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্সের) শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম এবং জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইনামুল হক।



বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) বাংলা বিভাগের শ্রেণীকক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিভাগের শিক্ষার্থীরা ভোটপ্রদান করে নতুন কমিটি গঠন করে৷



বাংলা সংসদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-  সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ রাকিব, কোষাধ্যক্ষ হয়েছে চতুর্থ বর্ষের মোঃ আমিনুর রহমান, এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের সাব্বির হোসেন। 



এছাড়াও নির্বাচিত হয়েছেন, মোঃ রোকন হাওলাদার- শিক্ষা বিষয়ক-সম্পাদক, ফাতেমা আক্তার লিজা-  সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ শেখ কামাল সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, 


মোঃ মাঈনুল হক সাংস্কৃতিক সম্পাদক, মোঃ ফজলুল করিম আকন সহ-সাংস্কৃতিক সম্পাদক-১, রাসেল হোসেন সহ-সাংস্কৃতিক সম্পাদক-২, লিখন ফকির- ক্রীড়া সম্পাদক মোঃ সুজন সহ-ক্রীড়া সম্পাদক-১, কামরুল হাসান সহ-ক্রীড়া সম্পাদক-২, তানভীর হোসেন প্রচার সম্পাদক, মো. ওবাইদুর রহমান সহ-প্রচার সম্পাদক, শেখ মুশফিকুর রহমান সদস্য 



 গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে সমিতির সভাপতির দায়িত্ব পালন করবেন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক উন্মেষ রায় । ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে বিকেল সাড়ে তিনটায় ফলাফল ঘোষণা করেন বিভাগের শিক্ষক তাইয়্যেবুন নাহার। ঘোষণাকালে দিকনির্দেশনা ও সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক উন্মেষ রয়।



নব-নির্বাচিত ভিপি মো. শহিদুল ইসলাম বলেন, প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি  বাংলা  বিভাগের সকল শিক্ষার্থীর প্রতি যারা আমার ওপর আস্থা রেখে আমাকে ভিপি হিসেবে নির্বাচিত করেছে। বাংলা বিভাগের চলমান গতিকে আরো বেশি উজ্জীবিত করতে,শিক্ষার্থীদের দাবি পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টাই হবে আমার কাজ। সেই লক্ষ্যে এই সংসদ শিক্ষার্থীদের দাবিসমূহ  বিভাগে উপস্থাপনের মাধ্যমে  শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণ সাধনে চেষ্টা করবে ইনশাআল্লাহ।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে