নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে বর্ণিল আনন্দ শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপন করতে বর্ণিল আয়োজনে আনন্দ শোভাযাত্রা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পরিবার।


সোমবার ( ১৪ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নতুন বছরকে স্বাগত জানাতে এ শোভাযাত্রা অনুষ্ঠিত । উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ স্বতন্ত্রভাবে বর্ণিল সাজে অংশগ্রহন করতে দেখা গেছে। 


এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে শোভাযাত্রায় উপ-উপাচার্য ও ট্রেজারারসহ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।


আনন্দ শোভাযাত্রা শেষে উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ বৈচিত্রের দেশ। আমাদের সংস্কৃতির মধ্যে অনেক বৈচিত্র রয়েছে। সকল বৈচিত্রের মাঝে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সকলে সমবেত থাকতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই। বাংলা নববর্ষ বাংলাদেশের ঐতিহ্য। এটা আমাদেরকে আরো সংহত করবে। এ সময় উপাচার্য মহোদয় নতুন বছরে সকলে মিলে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৭৫ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৯৩ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে



মেস থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

১০৬ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে