পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

এবার ইদের পরেই হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি


কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ইদের পরেই হবে।আমরা আশাবাদি প্রতিষ্ঠাকালীন কমিটি হিসেবে তাদের আত্মপ্রকাশ ঘটবে।বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার হাতিয়ার হিসেবে কাজ করবে ছাত্রলীগ।


তিনি আরও জানান, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।বঙ্গবন্ধু হাতে গড়া সংগঠন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র প্রধান কান্ডারি হিসেবে ছাত্রলীগ কাজ করছে।বৃহস্পতিবার (৪ এপ্রিল) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে এ তথ্য জানান।


এদিকে ছাত্রলীগের কমিটি না থাকায় বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় জড়িয়ে পড়তে দেখা গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।এমনকি দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বিগত দিনগুলোতে। যেখানে ছাত্রলীগ পরিচয়ে রাজনীতি করা কর্মীদের নাম এসেছে। একাধিক গ্রুপিং তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে। ৭১'র চেতনা' সংগঠনটির সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ বলেন, ছাত্রলীগের কমিটি দরকার।কারণ, একটি সংগঠনের শৃঙ্খলার জন্য বা চেইন অব কমান্ড রক্ষার্থে একটি সাংগঠনিক পরিচয় থাকাটা জরুরি।


বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংগঠন উপস্থিতি থাকা ও সাংগঠনিক পরিচয় থাকার ব্যাপারে ইতিবাচকভাবে দেখছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক।তিনি বলেন,অবশ্যই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি থাকা জরুরি।প্রতিটি সংগ্রামে ছাত্রদের অবদান রয়েছে।তবে আগে যেভাবে ছাত্র সংগঠনগুলো দেশের জন্য কাজ করেছে তা এখন হ্রাস পেয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি, বিচ্ছিন্ন ঘটনা ঠেকাতে ও ছাত্রসংগঠনের শৃঙ্খলার জন্য হলেও ছাত্ররাজনীতির প্রয়োজন আছে। এজন্য ছাত্রলীগকে সাংগঠনিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তা আছে।সাংগঠনিক রুপ দিলে তাদের মধ্যে শৃঙ্খলা থাকবে।


বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেতা-কর্মীর সাথে কথা হয় এই প্রতিবেদকের সাথে। তারা জানান,বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে দীর্ঘদিন ক্যাম্পাসে রাজনীতি করে আসছে। বিভিন্ন জাতীয় ও সাংগঠনিক প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে।স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কাজ করে যাবে।অচিরেই কমিটি দিলে একই পতাকার ছায়াতলে কাজ করে যাবেন বলে জানান তারা।


প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রতিষ্ঠার একযুগ পার করলেও নেই ছাত্রলীগের কমিটি।তবে ছাত্রলীগের ব্যানারে সাংগঠনিক কার্যক্রম চালিয় নিচ্ছেন তারা।অনেক সময় দেখা যায়, খন্ড খন্ড অংশ আলাদা করে প্রোগ্রাম করতে। কমিটি হবে এমন গ্রীন সিগন্যাল পেলে একসাথে কাজ করতে দেখা গেছে তাদের।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক সাংগঠনিক ইউনিট হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পেয়েছে অনেক আগে থেকেই। অথচ এখনও ছাত্রলীগ কমিটির মুখ দেখেনি এই বিশ্ববিদ্যালয়টি। ২০১৯ সালের ১৭ জুন ববিতে সংক্ষিপ্ত এক সফরে এসেছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের ১১১তম সাংগঠনিক ইউনিট হবে বরিশাল বিশ্ববিদ্যালয়। বিভিন্ন সময়ে এমন আশার বাণী শুনলেও গঠন হয়নি কমিটি।কিন্তু এবার কেন্দ্রীয় ছাত্রলীগ বলছেন কমিটি গঠনের কথা।গঠন করা হবে রোজার ইদের পরেই।


আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে