নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

রাজনৈতিক কোন্দলে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ


বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের মধ্যে ঝামেলার কারনে প্রতিনিয়ত অবরোধ করা হয় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক ফলে ভোগান্তিতে পড়ে সাধারন জনগণ।


৩১ জানুয়ারী মুইদুজ্জামান বাকীর করা মামলায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আল সামাদ শান্তকে পুলিশ কতৃক আটকের কারনে রাত ৯.৩০-১১.৩০ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন সাধারন শিক্ষার্থীরা।


রফিক নামে একজন পথচারী বলেন, আমি পটুয়াখালী থেকে জরুরি কাজে ঢাকা যাচ্ছি কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনে এসে আটকা পড়েছি এখন এখানে বসে থাকা ছাড়া কোনো উপাই দেখছি নাহ।


শামসুল নামে আরো একজন পথচারী বলেন যেকোনো টুকিটাকি বিষয় নিয়ে এমন মহাসড়ক অবরোধ করাটা কেমন যৌক্তিক সেটা আমার বুজে আসছেনা। দেশের প্রথম সারির নাগরিকদের কাছ থেকে এমন আচারন কাম্য নয়। আমি গতবছরও একদিন এমন আটকা পড়েছিলাম ফলে ৩ ঘণ্টার মতো সময় নষ্ট হয়েছিলো।


বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আব্দুল কাইয়ুম বলেন, মহাসড়ক কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যেকোনো কারনে এমন মহাসড়ক অবরোধ কাম্য নয়। যতদ্রুত সম্ভব মহাসড়ক জনসাধারণের ব্যবহারের জন্য উপযোগী করতে হবে।


বরিশালের উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভুঁইয়া আজকের বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং বলেন পরবর্তী সময়ে যেন ভালোভাবে তদন্ত ছাড়া কোনো ছাত্র গ্রেফতার না হয় আর মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবো।


উল্লেখ্য গতবছর রাজনৈতিক এবং সাধারণ শিক্ষার্থীদের সমস্যার কারনে ১০ বারের মতো মহাসড়ক অবরোধ করা হয়েছিলো আর এবছর আজকের মাধ্যমে শুরু হয়েছে।

Tag
আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

৭৫ দিন ৭ ঘন্টা ৫৬ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৯৩ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে



মেস থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

১০৬ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে