পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

গলায় ফাঁস নিয়ে ববি ছাত্রীর আত্মহত্যা


গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্রী বৃষ্টি সরকার। বুধবার রাতে তাঁর লাশ উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।প্রাথমিকভাবে জানা গেছে প্রেমঘটিত ব্যাপারে আত্মহননের পথ বেছে নেয় এই শিক্ষার্থী। 


এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ আবদুল কাইয়ুম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ভিসি স্যার সহ আমরা হাসপাতালে আসি। আমাদের ছাত্রীকে এখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে। লাশ পরিবারকে বুঝিয়ে দেবার বিষয়টি প্রক্রিয়াধীন। 


মৃত বৃষ্টির একাধিক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, কয়েকদিন যাবৎ প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ছিল তার। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত নিজ মেসে সিলিঙের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। মেসের অন্যান্য সদস্যরা রুম ভিতর থেকে আটকানো দেখে কয়েকবার ডাকাডাকি করে। ভিতর থেকে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত দেখতে পায়। পরে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। 


এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ প্ররোচিত করেছে কিনা কিংবা এ ঘটনা ঘটাতে বাধ্য করেছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে।পরিবার মামলা দিতে চাইলে মামলা গ্রহণ করা হবে এবং তৎপরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 



আরও খবর
দামে চড়া, মানে নয় ছয়, ববির হলের ডাইনিং

২৬ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা

৪৪ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে