রুপকথার ইতি টেনে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠে গেলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠে তারা।
গত ১৯ ফেব্রুয়ারী (সোমবার) বিশ্ববিদ্যালয়ের হল সংলগ্ন মাঠে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজের বিপক্ষে মাঠে নামে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। নির্ধারিত সময়ে গোল শূন্য নিয়ে মাঠ ছাড়ে দুইদল। টাইব্রেকারে খেলা গড়ালে ৭-৬ এর ব্যবধানে জয় পায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ-প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করতে থাকে দুই দল। দর্শকরা উপভোগ করেন এক দুর্দান্ত ফুটবল ম্যাচ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ম্যাচে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের সাথে টাইব্রেকারে জয় পায়। কোয়ার্টার ফাইনালে পলিটিকাল সায়েন্সের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে এক বিশাল জয় নিয়ে সেমিফাইনালে উঠে তারা।
২২ টি বিভাগের মধ্যকার চলমান আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ২০ ফেব্রুয়ারী মুখোমুখি লড়াই করবেন শক্তিশালী মার্কেটিং বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
৭৯৯ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৮০৫ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে
৮৩১ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮৩৩ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
৮৫২ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮৬৭ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৮৭৪ দিন ৪৪ মিনিট আগে
৮৮৮ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে