বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সিঙ্গেল সিটের দাবিতে ছাত্রীদের বিক্ষোভ, প্রশাসনের দাবি হলে নেই পর্যাপ্ত সিট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আবাসন সংকট নিরসনের দাবিতে থালা-বাটি বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং বিক্ষোভ করেছেন।


মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে হলের সামনে অবস্থান নিয়ে তারা সিট সংকট ও প্রশাসনের অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। "শতভাগ আবাসন, প্রহসন প্রহসন" স্লোগান তুলে তারা বিভিন্ন হলে সিট বণ্টনে বৈষম্যের প্রতিবাদ জানান।


ওই হলের ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, সুলতানা রাজিয়া হলে অবকাঠামোগতভাবে কোনো গণরুমের ব্যবস্থা না থাকলেও লাইব্রেরি, জিম রুম, কমন রুম এবং ডাইনিং রুমকে কাঠের তক্তা দিয়ে গণরুমে পরিণত করা হয়েছে। পাঁচটি ছাত্রী হলের মধ্যে শুধু সুলতানা রাজিয়া হলেই নিছক গণরুমে ডাবলিং করে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ছাত্রী হলের তুলনায় তীব্র সিট সংকটের বিষয়টি প্রভোস্টকে জানানো হলেও চলতি বছর প্রথম বর্ষের শিক্ষার্থীদের উক্ত হলের আইসোলেশন রুমে ৭৭ জনকে সিট বরাদ্দ দেওয়ায় কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রীরা।


হলের দ্বিতীয় বর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "আমাদের হলে সিট সংকট আগের থেকেই আছে এবং আমরা প্রভোস্টকে জানিয়েছি যে আমাদের হলে আমরা ২২-২৩ বর্ষের মেয়েরা গণরুমে ডাবলিং করে থাকছি এবং নতুন ছাত্রী তোলার জন্য কোনো সিট নেই আমাদের। এক ঘণ্টার বেশি কথা বলার পর উনি জানান যে প্রভোস্ট কাউন্সিলরের সাথে কথা বলবেন এবং আশ্বাস করেন হলে সর্বোচ্চ ৬০ জন মেয়ে উঠাবেন, তার বেশি একজনও না। গণরুমের কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের, পড়াশোনার কোনো পরিবেশ নেই এখানে।"


শিক্ষার্থীরা আরও জানান, "আমরা আসন্ন ঈদের পর গণরুমের চেহারা দেখতে চাই না এবং আমরা চাই, এখন থেকে এক মাসের মধ্যে ব্লকের বিল্ডিংয়ে সিঙ্গেল বেড দিতে হবে।"


এসময় সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রুহুল আমিন বলেন, সুলতানা রাজিয়া হলে প্রায় ৮৭৫ জন মেয়ে থাকে। এত শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করার মতো জায়গা এই হলে নেই। ওই হলের ভিতরে একটি বাসা ছিল, যার মধ্যে অনেক ছাত্রীকে আমাদের জায়গা দিতে হয়েছে, যাকে ওরা গণরুম বলে। হলে বর্তমানে কোনো সিট খালি নেই, মেধা ও সিনিয়রিটির ভিত্তিতে আমরা তাদের রুম দিয়ে থাকি (রুম খালি থাকা সাপেক্ষে) কিন্তু এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।

আরও খবর