বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কৃষি বিষয়ক স্নাতক ব্যতীত "কৃষিবিদ" পদবী ব্যবহার করা যাবে না: বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা স্নাতক কৃষিবিদদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন এবং ছয় দফা দাবি উত্থাপন করেছেন।


সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো উপস্থাপন করেন।


শিক্ষার্থীদের ৬ দফা দাবিসমূহ হলো:

১. ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/সমমান) চাকরিতে বিএসসি ও ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে। ২. বিসিএস পরীক্ষা ছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে যোগদান করা যাবে না; ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে পদোন্নতি বন্ধ করতে হবে। ৩. বিএডিসিসহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেডে পদোন্নতি বন্ধ করতে হবে। ৪. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না। ৫. কৃষি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ব্যতীত নামের পর্বে "কৃষিবিদ" পদবী ব্যবহার করা যাবে না; এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে। ৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর অধীনেই রাখতে হবে।


মানববন্ধনে অংশগ্রহণকারী বাকৃবির শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক মাসুম জানান, ডিপ্লোমাধারী কৃষিবিদদের উত্থাপিত ৮ দফা দাবি বাস্তবতা ও ন্যায়ের নিরিখে অযৌক্তিক। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে এসব দাবি গ্রহণ না করার আহ্বান জানাই। আমার মতে, ছাত্র-জনতার আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের সকল ধরনের বৈষম্য দূর করা এবং একটি সমতাভিত্তিক সমাজ গঠন। এছাড়াও স্নাতক কৃষিবিদরা প্রয়োজনীয় সকল যোগ্যতা থাকা সত্ত্বেও এখনও ১০ম গ্রেডে চাকরির ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।


এসময় বাকৃবির তৃতীয় বর্ষের শিক্ষার্থী বিন ইয়ামিন ইমন বলেন, দেশের কৃষি উন্নয়নে বিএসসি কৃষিবিদরা নতুন প্রযুক্তি উদ্ভাবন ও উচ্চফলনশীল জাত উন্নয়নে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই প্রেক্ষাপটে, যদি ডিপ্লোমাধারীদেরকে এসব দায়িত্বে নিয়োগ দেওয়া হয়, তাহলে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের অগ্রগতি ব্যাহত হতে পারে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

আরও খবর