বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ক্যারিয়ার আড্ডায় সুশান্ত পাল

আজ শনিবার (১৭ই সেপ্টেম্বর)   রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্দ্যোগে  ক্যারিয়ার ইনসাইটস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় রবীন্দ্র কাছাড়ি বাড়ি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এই সেমিনারে  সভাপতিত্ব করেন    কে এম নাজমুল হাসান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপাচার্য মহোদয়  রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এরকম ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সময়ে এই ধরনের সেমিনার আয়োজন গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিষয় ভিত্তিক যে জ্ঞান অর্জন করে তার পাশাপাশি অন্যান্য দক্ষতাও অর্জন করা প্রয়োজন। তিনি আরো বলেন, ভবিষ্যত প্রজন্মকে দক্ষ, যোগ্য এবং সুপ্রতিষ্ঠিত করার জন্য ক্যারিয়ার ক্লাব অবদান রাখবে। তিনি আগত অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সাক্ষাত করার আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৩০তম বিসিএস এ প্রথম ও বাংলাদেশ কাস্টমসের ডেপুটি কমিশনার সুশান্ত পাল। সুশান্ত পাল বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মোটিভেট করেন। তিনি তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তার এই সফলতার পিছনের গল্প বলেন।এসময় তিনি নানারকম গল্প, গান ও উক্তির মাধ্যমে বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে উপদেশ প্রদান করে।ক্যারিয়ার আড্ডার  বক্তব্যে তার কিছু উল্লেখযোগ্য উক্তির মধ্যে রয়েছে  জীবনের প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগান, বেশি বেশি বই পড়ুন, নিজেকে সময় দিন,অন্যকে ছোট করে বড় হওয়ার চাইতে ভালো বড় কি করে হতে হয় সেটা শিখে নেওয়া,মানুষকে হেল্প করেন নিজেকে হেল্প করার জন্য ইত্যাদি। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার, ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক এবং সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।

Tag
আরও খবর