শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সমন্বিত নীতি-কৌশল গ্রহণ করা প্রয়োজন : রবি উপাচার্য


আজ রবিবার (২৮ আগস্ট)  বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (BUP)-এর ব্যবসায়-শিক্ষা অনুষদ কর্তৃক আয়োজিত আজ (২৮ আগস্ট)  "Rethinking Social Marketing in the Era of 4th Industrial Revolution : An Ethical Perspective" শীর্ষক সেমিনারে Key-note স্পিকারের আলোচনায় রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে এখনই সমন্বিত নীতি-কৌশল গ্রহণ করা প্রয়োজন। 


তিনি আরও বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের অভিঘাত ব্যবস্থাপনা করে সাসটেইনেবল ডেভেলপমেন্ট নিশ্চিত করতে হলে আমাদের সমন্বিত নীতি-কৌশল-পদ্ধতি প্রয়োজন; সেক্ষেত্রে সরকার, ইন্ডাস্ট্রি এবং কমিউনিটি একযোগে কাজ না করলে চতুর্থ শিল্পবিপ্লবের এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভবপর হবে না এবং সেটি সম্ভবপর না হলে বাংলাদেশ চরম ক্ষতির সম্মুখীন হবে।


চতুর্থ শিল্পবিপ্লবের অভিঘাত এবং বাংলাদেশে এর কি কি চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে কি কি পদক্ষেপ নেওয়া যায়, সেক্ষেত্রে সোশ্যাল মার্কেটিং-এর  ধারণার প্রয়োগ কীভাবে ফলপ্রসূ হতে পারে, সেই সব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন রবি উপাচার্য।


রবীন্দ্রনাথের কৃষি ও সমবায় আন্দোলনকে উদাহরণ হিসেবে উল্লেখ করে উপাচার্য মহোদয় বলেন,  সেই সময়ে বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে কৃষিক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের জন্য রবীন্দ্রনাথ আন্দোলন-সংগ্রাম করেছেন। এটি থেকে আমরা একটি বিষয়ে ধারণা নিতে পারি যে, চতুর্থ শিল্পবিপ্লবের অভিঘাত থেকে রক্ষা পাওয়া আমাদের জন্য দুঃসাধ্য হবে না, যদি আমরা সমন্বিত নীতি-কৌশল প্রয়োগ করতে পারি।


সেমিনারে key-note স্পিকার হিসেবে আরো উপস্থিত ছিলেন গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের কার্যনির্বাহী পরিচালক জনাব লুৎফর রহমান এবং স্পেস বিজনেস কনসালটিং সার্ভিসের সিও এবং লিড কনসালটেন্ট জনাব কে. এম আলী।


সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দম হোসেন, ব্যবসায়-শিক্ষা অনুষদের ডিন বিগ্রেডিয়ার জেনারেল মোয়াজ্জেম হোসেন, চারটি বিভাগের (মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স) চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

Tag
আরও খবর