বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

গবেষক সংখ্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৭ম নোবিপ্রবি



গবেষক সংখ্যায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৭ম স্থান অর্জন করেছে উপকূলের বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)। শনিবার(৬ জানুয়ারি) আলপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং এর ২০২৪ সালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী,  গবেষক সংখ্যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের  মধ্যে প্রথম স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়  (৬৬৫), দ্বিতীয় স্থানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়  (৫০৩),তৃতীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩৯২),৪র্থ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৭৮),৫ম রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৩৭),৬ষ্ঠ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (২০৯),  সপ্তম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (১৯৮) ৮ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৭৮),৯ম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (১৭৪) এবং ১০ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১৭৩)।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  অধ্যাপক ড.আনিসুজ্জামান বলেন, বিশ্বসেরা র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি শিক্ষকেরা স্থান করে নেওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এবং এটা অনেক সম্মান ও গৌরবের বিষয়। তাই শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি গবেষণা কাজে আরও বেশি মনোযোগী হওয়ার জন্য আহ্বান করছি। বিশ্ববিদ্যালয়ে গবেষণায় ল্যাবসহ বিভিন্ন সুবিধা বাড়ানো হলে এই সংখ্যা দিন দিন আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ  ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, এটি আমাদের জন্য গর্বের বিষয়। বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান করে নেওয়া সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমরা গবেষণার জন্য ফান্ড বাড়িয়েছি।তার সুফলও পাচ্ছি।আগামীতে এ ধারা অব্যাহত রাখতে গবেষকদের আরও বেশি গবেষণায় মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন,  আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বেশ এগিয়ে যাচ্ছেন। গবেষণার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদের বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছি। এর ফলে গবেষকরা গবেষণার প্রতি আগ্রহী হচ্ছেন।এখন তার সুফল আমরা পাচ্ছি।  নোবিপ্রবিকে সামনের দিকে এগিয়ে নিতে যারা  নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও খবর


চতুর্মুখী আন্দোলনে স্থবির নোবিপ্রবি

৮০০ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে