কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

স্নেহের তৃষ্ণা

               স্নেহের তৃষ্ণা

        এস.এম জাহিদ হোসেন 


আমগাছটায় বাতাস আজও লাগে,পাতাগুলোও ঝরে পড়ে কেউ কুড়াবে না জানা সত্ত্বেও....

পুকুরের পানিটা আজও অথৈ তবে স্থির, ঢেউ উঠে না কারও কাপড় ধোয়ার শব্দে।


বড়ইগুলোও খুবই নিষ্ঠুর, 

আগের মতই বেড়ে উঠে তবে যত্ন ছাড়া,

সেই ভগ্ন ঘরটা থেকে আসে না আর কারো সাড়া।


বেলগাছটাও অনড় তবে ঢেকে গেছে বাঁশ ঝাড়ের মাঝে,

মরীচিকাময় টিনের বেড়াটা আজ সেঁঝে আছে নব সাঁঝে।


জানালায় আজও দৃষ্টিগোচর,গৃহিণীর ছোট্ট সেই কৃষিবাগান তবে মরুময় বহে শুন্যতার বান,

টিনের চালে বৃষ্টির নুপুর আজও বাঁজে, শোনায় 

তার বেদনার গান।


তোমার স্মৃতি তো খুঁজে পাই আঙিনার প্রতিটি ধূলিকণায়

কি করবো বলো আমারে, নাই তো ডাকিবার উপায়....


আদর তো পাই তবে হাতটা তো আর এক নাই, 

কল্পনায় সময় চলে যায়, সেই স্নেহের তৃষ্ণায়।


দিন যায় রাত আসে পার হয়ে মাস গড়ায়, 

গৃহে না যাওয়ার কারণটা সবাই চায়,

কারণতো আছে কিন্তু উত্তরটা নাই.......।

আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে