শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি জাহিদ এবং সাধারণ সম্পাদক হৃদয়

মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি জাহিদ এবং সাধারণ সম্পাদক হৃদয়


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মো. জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি হৃদয় হোসাইন নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতির দায়িত্ব পেয়ছেন দৈনিক টাঙ্গাইল সমাচারে প্রতিনিধি মো. এরশাদ।


১৯ জানুয়ারি(সোমবার) অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০ জানুয়ারী সাংবাদিক সমিতির অফিশিয়াল পেইজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। নির্বাচিত নতুন কমিতে বাকিরা হলেন, যুগ্ম-সম্পাদক দৈনিক এশিয়া প্রতিনিধি ইশরাত জাহান ইশা, সাংগঠনিক সম্পাদক চ্যানেল ২১ এর মো. নাজমুল হাসান ভুঁইয়া, কোষাধ্যক্ষ দৈনিক যায়যায়কালের সমাপ্তি খান, সহ-সাংগঠনিক সম্পাদক আজকের বাংলার রায়হান আহমেদ, দপ্তর সম্পাদক আরটিভি অনলাইনের আতিক মাহবুব তাঞ্জিম, উপ-দপ্তর সম্পাদক দৈনিক কালের কন্ঠের তকী তাহমিদ ফরহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক দেশ বুলেটিনের হৃদয় হোসাইন। কমিটির কার্যকরী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন স্বদেশ প্রতিদিনের আবু বকর সিদ্দিক রবিন, দৈনিক গনকন্ঠের ইমতিয়াজ আহমেদ ইমন, প্রজন্ম কথার মো.জিসান রহমান, দৈনিক দেশের কথার সাজ্জাদুল ইসলাম সৈকত, জনতার খবরের সাজ্জাদ হোসাইন সোহান, রাইজিং বিডির আবিদ ফেরদৌস মিয়া।


নবনির্বাচিত সভাপতি জাহিদ সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসভিত্তিক দায়িত্বশীল সংবাদচর্চা জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক হৃদয় বলেন, স্বচ্ছতা ও নৈতিকতার ভিত্তিতে কাজ করে সমিতিকে আরও সক্রিয় ও গতিশীল করা হবে।


নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরবে।


উল্লেখ্য, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আরও খবর