কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

"মার্চ ফর গাজা" কর্মসূচিতে বাস দিতে অস্বীকৃতি মাভাবিপ্রবি প্রশাসনের

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকায় “মার্চ ফর গাজা” কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ক্যাম্পাস বাসের আবেদন করলেও, শেষ পর্যন্ত সেই অনুরোধে সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ডুয়েটসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় "মার্চ ফর গাজায়" অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের বাসের ব্যবস্থা করলেও ব্যাতিক্রম মাভাবিপ্রবি। শিক্ষার্থীদের ঢাকায় যেতে হয়েছে নিজ খরচ ও পাব্লিক পরিবহনে ভোগান্তির শিকার হয়ে। ফিলিস্তিনের সমর্থনে "মার্চ ফর গাজায়" অংশগ্রহণ করার জন্য বাস না দেওয়ায় নিন্দার ঝড় বইছে মাভাবিপ্রবি ক্যাম্পাস জুড়ে। একে ইতিহাসের অন্যতম নেঃক্কারজনক ঘটনা বলে আখ্যায়িত করেছেন অনেক শিক্ষার্থী।


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের কাছে দেখা করে কর্মসূচিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করে অন্তত একটি বাসের প্রয়োজনীয়তা তুলে ধরেন। কিন্তু  তারা নিরাপত্তা ইস্যুকে সামনে এনে বাস দেওয়ার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করেন। এমনকি কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার শিক্ষার্থীরা নেবে কিনা এমন প্রশ্নও শিক্ষার্থীদের করা হয় বলে জানা যায়।


শিক্ষার্থীরা জানান, "যদি কেউ স্বেচ্ছায় ও নিজ দায়িত্বে কর্মসূচিতে যেতে চায়, তবে প্রশাসনের কোনো আপত্তি নেই। তবে সংহতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে সম্মিলিতভাবে যাওয়ার যে চেষ্টা ছিল, তা কোনোভাবেই তারা সমর্থন করতে রাজি হননি।"


বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌকির আহমেদ বলেন, "আমরা কয়েকজন মিলে প্রশাসনের সঙ্গে কথা বলেও একটি বাস ম্যানেজ করতে পারি নি। অনেক শিক্ষার্থী একসাথে গেলে ক্যাম্পাসের ঐক্য আরও সুদৃঢ় হতো।"


বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশার বলেন, "পরিবহন বিষয়ক কোন সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। আমি শিক্ষার্থীদের একটি লিখিত আবেদন দিতে বলেছিলাম শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র পরিচালকের মাধ্যমে। কিন্তু তারা সরাসরি ভিসি স্যারের সাথে দেখা করার পর আমাকে আর কোন আবেদন দেয়নি।"


শিক্ষার্থী জানান, "ভিসি স্যারকে অনেক অনুরোধ করার পরেও যখন বাস দেওয়ার জন্য রাজি হয় নি তখন নামেমাত্র আবেদন পত্র দেওয়ার আমরা কোন যৌক্তিকতা দেখিনি।"


এই ঘটনা শিক্ষার্থীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এর তীব্র সমালোচনা করেছেন।

আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে