কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

ফিলিস্তিনিদের সমর্থনে বৈশ্বিক কর্মসূচিতে টাংগাইলে ধর্মঘট মাভাবিপ্রবি শিক্ষার্থীদের

নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। একইসঙ্গে দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টাংগাইলের সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে কাজ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।


গাজাবাসীর সমর্থনে আজ সোমবার ৭ই এপ্রিল, টাংগাইলে সংহতি সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়ে সাধারণ ধর্মঘট পালন করেছে মাভাবিপ্রবি এবং টাংগাইলের সাধারণ শিক্ষার্থীরা। এই ডাকের প্রতি সংহতি জানিয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে আজ ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গ্রিন ইউনিভার্সিটি, আইইউবিটি, নর্দান ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠান গাজার প্রতি সংহতি জানিয়ে আজ ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে। 


সকাল ১১টায় টাঙ্গাইলের প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব-নিরালা মোড়-পুরাতন বাস স্ট্যান্ড - ডিস্ট্রিক্ট গেট- প্রেস ক্লাব হয়ে পৌর উদ্যানে এসে শেষ হয়। মিছিলে তারা ইনকিলাব ইনকিলাব, আল-আকসা জিন্দাবাদ।  "শেম শেম জায়োনিস্ট, মেক ফ্রী প্যালেস্টাইন, ফ্রম দা রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রী, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরাইল মুর্দাবাদ, ইসরাইল নিপাক যাক, ফিলিস্তিন মুক্তি পাক, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ব্রেক ডাউন ইজরায়েল বিল্ড আপ ফিলিস্তিন, সেভ গাজা, স্টপ জেনোসাইড" ইত্যাদি স্লোগান দেওয়া হয়।


পরবর্তীতে পৌর উদ্যানে লিফলেট বিতরণ করে  আগামী ৭ দিনের মধ্যে সকল ইসরায়িলের পণ্য সরিয়ে ফেলার আহব্বান জানানোর পাশাপাশি ৬ দফা ঘোষণা করা হয়। দফাগুলো হলো: ইজরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, ভিসায় এক্সেপ্ট ইজরায়েল লেখা, জাতীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে বিবৃতি প্রকাশ, ভারতের ওয়াকফ বিলের প্রতিবাদ ও ভারতের সাথে দালালির সম্পর্ক ছিন্ন করা।


‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামের একটি প্ল্যাটফর্ম আজ সোমবার বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশের আহ্বান জানিয়েছে।


আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে