কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

জামালপুরে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

জামালপুরে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।



মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের "জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের" আয়োজনে জামালপুর শহরে পুনর্মিলনী, ইফতার  মাহফিলের আয়োজন করা হয়।


২৯ মার্চ (শনিবার) ২০২৫ ইং তারিখে জামালপুরের ইটিং জোন, জিয়া হেলথ কমপ্লেক্সে মাভাবিপ্রবির জামালপুর জেলার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী নিয়ে পুনর্মিলনী ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাবেক সভাপতি, সিএস ই ২য় ব্যাচের শিক্ষার্থী হাসেম আলি বলেন, "আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমরা পবিত্র মাহে রমজানের এই মহিমান্বিত সময়ে একত্রিত হতে পেরেছি। এই রমজান মাস হচ্ছে আত্মসংযম, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর নৈকট্য লাভের মাস।

রমজানের সিয়াম আমাদের শুধু ক্ষুধা ও পিপাসা থেকে বিরত রাখে না, বরং আমাদের আত্মিক ও নৈতিক উন্নয়নের পথ দেখায়।"


জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের  সাবেক সভাপতি,  সিএসই ৪র্থ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, "আজকের এই পবিত্র মাহফিলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাস শুধু রোজা রাখার জন্যই নয়, বরং একে অপরের পাশে দাঁড়ানোর, দুঃস্থদের সহায়তা করার এবং নৈতিক উন্নতির জন্য একটি অনন্য সুযোগ। আমাদের সংগঠন সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছে, আর রমজান আমাদের সেই দায়িত্ববোধকে আরও গভীর করে। আজকের এই ইফতার আয়োজন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের পারস্পরিক ঐক্য ও সহমর্মিতার প্রতিচিত্র।"



উপস্থিত শিক্ষার্থীরা বলেন, "সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মিলনের অনন্য আয়োজন এই ইফতার মাহফিল।

পবিত্র রমজানের সুমহান বার্তা আমাদের হৃদয়ে জাগ্রত করে সংযম, ভ্রাতৃত্ব ও একতার অনুপম শিক্ষা। এই শুভ মাসে জামালপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ আয়োজন করছে এক মহতী মিলনমেলা।"


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলার প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।


আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ১৪ ঘন্টা ২৩ মিনিট আগে