নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

ঊষা কর্তৃক মাভাবিপ্রবি শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্রেস্ট প্রদান

ঊষা কর্তৃক মাভাবিপ্রবি শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্রেস্ট প্রদান



ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) কর্তৃক মাভাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। 


২৯ মার্চ (শনিবার) ২০২৫ইং বিকাল ৩:০০ টায় এম. সাইফুর রহমান পৌর টাউন হল অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য নবীন বরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাভাবিপ্রবি নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়।


অনুষ্ঠানটি শুরু হয় কুরআন তেলাওয়াত এর মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। এতে সভাপতিত্ব করেন ঊষা’র সভাপতি মো. শাকিল হাসান, যিনি অনুষ্ঠানে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঊষা’র সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, যিনি নবীনদের প্রারম্ভিক বক্তব্য রাখেন এবং স্বাগতম জানান।


এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, হবিগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গুণীজন উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।


২০২৩-২৪ শিক্ষাবর্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে ১১৫ জন শিক্ষার্থী ক্রেস্ট গ্রহণ করেন, যেখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক নবীনদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। শুধু বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন করলেই হবে না, বরং বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে এবং ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।”


অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা প্রদান করেন।


নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের মিথিলা চৌধুরী এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের মো. জিসান রহমান। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন অনুপ্রেরণামূলক আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


ঊষা’র এই আয়োজনে ৩০০ জন অতিথি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন প্রান্তে অধ্যয়নরত থাকায় প্রতিবছর ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসেন। এই ছুটিকে কেন্দ্র করে ইফতার মাহফিলকে সকলে একত্র হওয়ার মোক্ষম সুযোগ হিসেবে বেছে নেন শিক্ষার্থীরা। এবারের প্রোগ্রামে অংশগ্রহণ করে ঊষার অ্যালামনাই, সরকার, আধাসরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত সাবেক সদস্যরা ভিন্নমাত্রা যোগ করেন।


সার্বিকভাবে, এটি হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও সফল আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে।

আরও খবর