কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবিতে প্রধান ফটকের সংস্কার

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান ফটকের সংস্কারের কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


প্রধান ফটকের জরাজীর্ণ অবস্থা ও বিশ্ববিদ্যালয়ের নাম স্পষ্টভাবে না থাকায় দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীরা  ফটক সংস্কার ও নতুন নামফলক বসানোর দাবি জানিয়ে আসছিল। তৎকালীন ভিসি অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেনের কাছে বেশ কয়েকবার শিক্ষার্থীরা প্রধান ফটক সংস্কারের দাবি তুলেন কিন্তু কোন প্রতিফলন লক্ষ করেনি শিক্ষার্থীরা নেওয়ার হয়নি কোন উদ্যোগ। অবশেষে প্রধান ফটক সংস্কারের দিকে নজর দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 


সংস্কার কাজের সার্বিক অবস্থা সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী মুহাম্মদ ফারুক হোসাইন (চলতি দায়িত্ব) বলেন, "আমরা প্রধান ফটকের কাজ শুরু করেছি। নতুন করে রঙ করার পাশাপাশি  আলোকসজ্জিত নামফলক থাকবে। ভাইস-চ্যান্সেলর স্যার যদি আমাদের অনুমোদন দেন তাহলে আমরা বাকি ফটকগুলোরও সংস্কার করবো। আশাকরি ২৬শে মার্চের আগেই ফটকের কাজ সম্পূর্ণ হবে।"


সংস্কার কাজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, "বিশ্ববিদ্যালয়ের ফটক সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিচ্ছবি। অনেক শিক্ষার্থীর প্রথম আবেগ শুরু হয় সেই ফটকের সামনে থেকেই। কিন্তু ভাগ্য এমন এক জায়গায় দাঁড়িয়ে যে ফটকের সামনে দাড়ানোর পর নামফলক ই চোখে পড়ে না। প্রথম যে কাজ হওয়া উচিত সংস্কারের তা হল নামফলক পরিবর্তন। সেই সাথে ২য় ফটকের সংস্কার এখন অতীব  প্রয়োজনীয়। প্রশাসনের উচিত তালবাহানা বাদ দিয়ে এসব বিষয়ে মনোযোগী হওয়া এবং কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। "


গণিত বিভাগের শিক্ষার্থী আদহাম অভি বলেন,  "প্রধান ফটক সংস্কার করার থেকে পূর্ণিমা করা খুব দরকার ছিলো। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকলের দাবি ছিলো বিশ্ববিদ্যালয়ের নাম যেন প্রধান ফটকে অনেক বড় করে লিখা থাকে।  যা বাস্তবায়ন এ কাজ করছে প্রশাসন।  তার জন্য প্রশাসনকে ধন্যবাদ।"


এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান এথি বলেন, "প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের নাম অবশ্যই বড় করে দিতে হবে যাতে দূর থেকে দেখা যায়। আমি নিজেই তো চশমা ছাড়া দেখি না। আর রাতের বেলায় নামফলকে লাইটিং এর ব্যবস্থা৷  করতে হবে।"


প্রধান ফটক সংস্কারের পাশাপাশি মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রত্যয় ৭১ ভাস্কর্যেরও সংস্কার করা হয়েছে। 

আরও খবর





‎মাভাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ‎

৩৫৩ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে