শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

বইমেলায় শেখ সায়মন পারভেজ হিমেলের লেখা প্রথম বই "তারুণ্যের স্বদেশ ভাবনা"

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শেখ সায়মন পারভেজ হিমেলের লেখা প্রথম বই "তারুণ্যের স্বদেশ ভাবনা" এবারের একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়-পড়ুয়া এই লেখক দেশের চলমান বিভিন্ন সমস্যার সমাধান তারুণ্যের ভাবনায় লিপিবদ্ধ করেছেন বইটিতে। দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান রোদেলা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটি অমর একুশে বইমেলায় রোদেলা প্রকাশনীর স্টল নম্বর ৬৩৯, ৬৪০, ৬৪১ এ পাওয়া যাবে। সেই সঙ্গে রকমারিতে অনলাইনে অর্ডার করেও বইটি সংগ্রহ করা যাবে। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা।

লেখক দেশের উল্লেখযোগ্য ১৮ টি সংকটময় বিষয়ের উপর গবেষণামূলক আলোচনা করছেন এই বইয়ে। প্রতিটি লেখার মাধুর্যতা আনায়নে লেখক কখনো কখনো সাহিত্য উপমাও টেনেছেন পাঠকের বোধগম্যতার স্বার্থে। আপেক্ষিক আলোচনায় ভিনদেশ ও স্বদেশের বিভিন্ন পরিসংখ্যান ও ধারণার তথ্য সমৃদ্ধ করেছে বইটিকে। প্রত্যেকটি লেখার শেষভাগে লেখক তার তারুণ্যের ভাবনায় নিজস্ব সমাধান দিয়েছেন। যা একদিকে পাঠকের আত্মসচেতনতাবোধ তৈরিতে সাহায্য করবে, অন্যদিকে সরকার চলমান দেশের সংকট সমাধানে নতুন এক আলোর দিশারীর সন্ধান পাবে।

বিশ্ববিদ্যালয়-পড়ুয়া তরুণ এই লেখক নতুন বই প্রকাশে অনুভূতি জানিয়ে বলেন, “আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যেহেতু আমি লেখালেখিতে নবীন লেখক, তাই আমার প্রকাশিত বইয়ে যাবতীয় ভুলত্রুটি পাঠকরা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, তা অনুরোধ রইল। আশা করি বইটি পড়ে পাঠকরা নিরাশ হবেন না। তারুণ্য দীপ্তিতে বুনন হবে নতুন বাংলাদেশ, সেই প্রত্যাশা করি ।”

বইটির লেখক শেখ সায়মন পারভেজ হিমেল বাংলাদেশের একজন তরুণ লেখক ও কলামিস্ট। তিনি ২০০০ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের নারানাটিয়া গ্রামের সম্ভ্রান্ত শেখ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম শেখ নিজাম উদ্দীন, মাতার নাম হোসনেয়ারা বেগম। তিনি ২০১৭ সালে উচাখিলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৯ সালে সরকারি আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। বর্তমানে তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে অধ্যয়নরত।তিনি বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই সাংবাদিকতা পেশায় যুক্ত। বর্তমানে দৈনিক ইত্তেফাকের ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও দেশের প্রায় সব পত্রিকায় তার শতাধিক কলাম প্রকাশিত হয়েছে। তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীর শিক্ষাবোধ ও রুচিশীলতা নিয়ে গবেষণা করছেন । তাছাড়া তিনি ভাসানী কেন্দ্রিক গবেষণা প্রবন্ধ লিখছেন।

আরও খবর