পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মসূচি; মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানারে আবরার ফাহাদের পঞ্চম শাহাদত বার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভার একটি প্রোগ্রাম সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে প্রকাশে আসে। ক্যাম্পাসে প্রকাশ্য এমন রাজনৈতিক প্রোগ্রাম করায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে।



রবিবার (১৩ অক্টোবর) সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ ইকরাম হোসেনের আইডি থেকে ৫ দিন আগে দেওয়া ছাত্রদলের প্রোগ্রামের পোস্টটি  হঠাৎ প্রকাশে আসে। তার এ পোস্টে দেখা যায় "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবিপ্রবি, জামালপুর" লেখা ব্যানারসহ পাঁচ টি ছবি সংযুক্ত রয়েছে। ছবিগুলোর মধ্যে একটি একাডেমিক ভবন মাঠে ও একটি জামতলা চত্বরে ছাত্রদলের ব্যানার হাতে দাঁড়িয়ে আছে। বাকি তিনটি ছবি  অ্যাকাডেমিক ভবন কনফারেন্স রুমে তাদের প্রোগ্রামের। পোষ্টে দেখাযায় সেখানে তারা ছাত্রদলের ব্যানারে ঝুলিয়ে প্রোগ্রাম করেছে। এতে অংশ নিয়েছে ছয় শিক্ষার্থী। এর মধ্যে একটি ছবিতে  শিক্ষার্থী মোঃ ইকরাম হোসেনকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। এছাড়াও সেখানে  দেখা যায় সিএসই বিভাগের শিক্ষার্থী মাসুদ ও মারুফ, ইইই  বিভাগের শিক্ষার্থী মিয়াদ এবং সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী ইফতেখারুল ইফতি ও সাখাওয়াত হোসেন জিকু বসে ছিলেন। গত ৭ অক্টোবর হওয়া এ প্রোগ্রামের ফেসবুক পোস্ট টি এখোন আার তার আইডিতে দেখা যাচ্ছে না।


ক্যাম্পাসে তাদের এই রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন তুলছেন এবং আপত্তিও জানাচ্ছেন। মুস্তাফিজুর রহমান নামের এক শিক্ষার্থী তার আইডি থেকে পোস্টের মন্তব্য লেখেন, ❝বলা হয়ছিলো ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক ব্যানার চলবে না তাহলে এটা কি কারণে করা হইলো? রাজনৈতিক আদর্শ কি শুধু আপনাদের একারই আছে? এমন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।❞


এদিকে, গত ৯ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবীর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে জরুরি আলোচনার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্তে এক আদেশ জারী করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


রাজনৈতিক ব্যানারে প্রোগ্রাম করা ও ক্যাম্পাসে রাজনীতি করা নিয়ে আপত্তি থাকা সত্ত্বেও এমন কর্মকান্ডের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থী ইকরাম হোসেনে বলেন, ❝আবরার ফাহাদ স্মরনে তার কথা সাধারণ শিক্ষার্থীদের জানানোর জন্যই মূলত প্রোগ্রামটি ছিলো। অন্যান্য নতুন বিশ্ববিদ্যালয়ের মতই এখানেও ছাত্রদল প্রতিষ্ঠিত না। এখানে কোন কমিটি নেই। আমরা পদপ্রান্ত নেতা না। সবাই জাতীয়তাবাদে বিশ্বাসী। সেই যায়গা থেকে একসাথে বসে আলাপ করেছি।❞


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একাডেমিক ভবনের কনফারেন্স রুমে প্রোগ্রামর বিষয়ে তিনি বলেন, ❝আমারা প্রথমে জাম তলা বসেছিলাম। বৃষ্টি আসায়  একাডেমিক ভবনে গিয়ে দাঁড়িয়ে না থেকে  সকল ক্লাস ও অফিস বন্ধ থাকায় কনফারেন্স রুমে বসি। সময়টা মাগরিবের আযানের পূর্বে হবে সম্ভবত।❞

৫ দিন পর হঠাৎ ফেসবুক পোস্ট টি সামনে আসা এবং নেই হয়ে গেলো কিভাবে? এ প্রশ্নের উত্তরে বলেন, ❝এ বিষয়ে আমি নিজেও জানি না, যথেষ্ট সন্ধিহান। গত মাসের শেষের দিকে আমার ফোন চুরি হয়েছিল এবং এর কয়েক দিন পর হাতে পাই। সে ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে আমি নিজেও জানি না। আইটি বিশেষজ্ঞও না আমি। সে ক্ষেত্রে কেউ যদি  প্রপাগাণ্ডা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করে তাহলে এ বিষয়ে আমরাও আইনি পদক্ষেপ নিব।❞

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ❝বিষয় টা আজ সকালে জানতে পেরেছি। কোন একটি বিশেষ দল যদি এরকম একটি প্রোগ্রাম করে সেটা দেখে অন্যান্য দলও করতে পারে। তাতে একটা বিশৃঙ্খলা হতে পারে। যারা এটি করেছে তাদের বিষয়ে আলোচনা করে দিখি কি করা যায়।❞


বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক এবং একাডেমিক দায়িত্বপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ❝শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীতিনির্ধারকেরা মিলে এক আদেশে সকল রাজনীতি নিষিদ্ধ করে। এর পর রাজনৈতিক প্রোগ্রাম হয়েছি কি না জানা নেই।  কনফারেন্স রুমে হওয়া ছাত্র সংগঠনের একটি প্রোগ্রামের কিছু ছবি আজ নজরে আসে। কনফারেন্স রমে কোন প্রোগ্রাম করতে হলে অনুমতি নিতে হয়। তাদের এই প্রোগ্রামের বিষয়ে কেউ অবিহিত করা বা অনুমতি নেয়নি। যেহুতু বিষয়টি নজরে এসেছে সেহেতু আমারা আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিব।❞

আরও খবর