ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

জাবিপ্রবিতে বেগম খালেদা জিয়া ৫ কি.মি. ম্যারাথন অনুষ্ঠিত

 জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫ কিলোমিটার ম্যারাথন রান’ অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ম্যারাথন শুরু হয়৷ 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার সরওয়ার জাহান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, এবং মেলান্দহ থানার কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান৷ 


প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন,"দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং গণতন্ত্র ও দেশকে ধারণ করে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ছাত্রদলের এই ম্যারাথন আয়োজন একটি ব্যতিক্রমী উদ্যোগ। সুনির্দিষ্ট লক্ষ্য ও টার্গেট অর্জনের মাধ্যমে সুস্থ ও দক্ষ জাতি গঠনে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই সুন্দর আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।"


বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন বলেন,"বিশ্ববিদ্যালয় কেবল অবকাঠামো নয়, এটি জ্ঞান চর্চা ও সৃষ্টির কেন্দ্র। জাবিপ্রবি ছাত্রদলের এই 'রান ফর ডেমোক্রেসি' বা ম্যারাথন আয়োজন অত্যন্ত সৃজনশীল ও প্রশংসনীয়। আমাদের অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকলেও মেধা ও সৃজনশীলতার কোনো কমতি নেই। যুবসমাজকে মাদক ও নেতিবাচকতা থেকে দূরে রেখে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এবং আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বমঞ্চে পরিচিত করতে এ ধরনের সৃজনশীল কর্মসূচি নিয়মিত চালিয়ে যেতে হবে।"


ম্যারাথনে ছেলে ও মেয়ে উভয় ক্যাটেগরিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়৷ 


আয়োজকরা জানান, তরুণদের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি, সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ম্যারাথনের আয়োজন করা হয়েছে।


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবিপ্রবি শাখার আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথনে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রত্যেক অংশগ্রহণকারীকে ১০০ টাকা নিবন্ধন ফি প্রদান করতে হয়। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীও ম্যারাথনে অংশ নেন। ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, ফিনিশার মেডেল, সনদপত্র, ব্যক্তিগত ফটোগ্রাফি, খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা, পরিবহন ও নিরাপত্তাসহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা রাখা হয়।

Tag
আরও খবর