পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ভিসি নিয়োগের দাবিতে বশেফমুবিপ্রবিতে মধ্যরাতে মিছিল

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে গভীর রাতে মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে ছাত্র হল থেকে শুরু হওয়া এই মিছিলটি প্রধান ফটকে এসে শেষ হয়। শিক্ষার্থীরা পূজার ছুটির আগেই উপাচার্য নিয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এবং দ্রুত ভিসি নিয়োগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে শিক্ষার্থীদের স্লোগানগুলো ছিল: “আর নয় বিজ্ঞাপন, চাই দ্রুত প্রজ্ঞাপন,” “শিক্ষার্থীদের লক্ষ্য— দক্ষ ভিসি,” “ঢাবি-রাবি সবাই পেল, জামালপুর কেন পিছিয়ে গেল,” “এক দফা, এক দাবি— দ্রুত প্রজ্ঞাপন জারি,” এবং “ঢাবি-রাবি স্বর্গে, জামালপুর কেন মর্গে?”

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ❝আমরা অনেকদিন ধরে ভিসি নিয়োগের দাবি জানিয়ে আসছি, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না। বিভিন্ন সূত্রে জানতে পেরেছিলাম যে পূজার ছুটির আগেই ভিসি নিয়োগ হবে, কিন্তু ছুটি শুরু হলেও এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা মেলেনি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার ঘাটতিও স্পষ্ট হচ্ছে, যা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই আমরা রাত ২টার সময় মিছিল বের করেছি। আমাদের একটাই দাবি— দ্রুত ভিসি নিয়োগ চাই।❞

আরও খবর