পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

মুহাম্মাদ (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে বশেফমুবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ

ভারতের বিজেপি সমর্থিত ধর্মীয় নেতা রামগিরি মহারাজের দ্বারা মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।


রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।


উল্লেখ্য, বিজেপির সমর্থনপুষ্ট রামগিরি মহারাজ সম্প্রতি বিশ্ব মানবতার প্রতীক মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। এরপর বিজেপির এমএলএ নেতা নিতেশ রানে একটি সমাবেশে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দেন, যেখানে তিনি হুমকি দেন যে রামগিরি মহারাজকে নিয়ে প্রতিবাদ করলে মসজিদে প্রবেশ করে মুসলমানদের ওপর হামলা চালানো হবে।এ ঘটনার প্রতিবাদে বশেফমুবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা "বিশ্ব নবীর অপমান মেনে নেবেন না মুসলমানরা" সহ বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভ সমাবেশে।


বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার বলেন, "মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর বিরুদ্ধে যে অসম্মান প্রদর্শন করা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। ভবিষ্যতে যদি কেউ এমন সাহস দেখায়, আমরা তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেব।"


এছাড়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. রাশেদুল ইসলাম বলেন, "আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, তাঁকে নিয়ে কোনো ধরনের অসম্মান কখনো মেনে নেওয়া হবে না।"


গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সায়েম বলেন, "যখন ভারত শারীরিক বা মানসিকভাবে উন্নতি করতে পারে না, তখন তারা আমাদের হৃদয়ে আঘাত করে।"


সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফিশারিজ বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সাদীকুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও খবর