পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

র‌্যাগিং বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি ) র‌্যাগিং বন্ধের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা । বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।


এসময় মানববন্ধনে সিএসই বিভাগের ২য় বর্ষের ফাইজুর রহমান ফাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফিশারিজ বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আহমেদ, র‌্যাগিং এর শিকার সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ (ফাহাদ) প্রমুখ।


এসময় মানববন্ধনে বক্তারা ৩টি দাবি জানান-


এক. বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ম অনুসারে র‍্যাগিং ও বুলিং-এর শাস্তি (নূন্যতম এক সেমিস্টার) প্রদান করতে হবে


দুই . মুচলেকা দিতে হবে, ক্যাম্পাসে যদি ভবিষ্যতে এমন কর্মকান্ডে যুক্ত হয় তাহলে ছাত্রত্ব বাতিল করতে হবে।


তিন. হল থেকে অভিযুক্তদের বহিষ্কার করতে হবে।


মানববন্ধন শেষে উক্ত তিন দাবিতে বুলিং ও র‍্যাগিং কমিটির আহ্বায়ক ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মৌসুমী আক্তারের নিকট আবেদন জমা দেন শিক্ষার্থীরা।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের মির্জা আজম হলে

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে সিনিয়র কর্তৃক র‍্যাগিংয়ের শিকার হন সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ (ফাহাদ)। র‍্যাগিংয়ের ঘটনায় একদিন জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন ভুক্তভোগী।

আরও খবর