পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

র‍্যাগিং এর শিকার বশেফমুবিপ্রবির এক শিক্ষার্থী

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মির্জা আজম হলে র‍্যাগিং এর শিকার হয়েছে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ (ডাকনাম ফাহাদ) নামের এক শিক্ষার্থী৷ 


ঘটনাটি ঘটেছে বুধবার (৪ঠা সেপ্টেম্বর) আনুমানিক রাতে ২ টা ২০ মিনিটের সময়। ঘটনার সূত্রপাত গত রাত ৩ সেপ্টেম্বর থেকে। প্রথমে রাত ১১.৩০ টার দিকে ৩য় ব্যাচ এবং ৪র্থ ব্যাচের মিটিং হয়। মিটিংয়ে ভিক্টিম কে উদ্দেশ্য প্রণোদিতভাবে বোলিং এবং গালাগালি করা হয়। এই সময় মাত্রাতিরিক্ত হলে ভিক্টিম প্রতিবাদ করেন। এবং পরবর্তীতে সে ক্ষমাও চান ৩য় ব্যাচের কাছে।


এই বিষয়ে ভিক্টিম আব্দুল আহাদ (ফাহাদ) বলেন- "আমি রাত ১১টার দিকে নামাজ পরে আসি রাত ১১.৪০ দিকে ৩য় ব্যাচের সিনিয়র বড় ভাইরা আমাকে ডেকে নিয়ে যায় এবং আমাকে গালাগালি করা শুরু করেন। এই সময় আমি বলি আমরা ৪র্থ ব্যাচ কিন্তু বিপ্লবী হয়ে উঠবো। এই কথা শুনে সৈকত ভাই আমার উপর প্রচুর রাগান্বিত হয়ে গালাগালি শুরু করেন। তারপর আমি মাফ চেয়ে রুমে চলে আসি এবং আমি ঘুমিয়ে পড়ি। তারপর রাত ২ টায় সৈকত ভাই আর নাম না জানা একজন ডেকে নিয়ে যায়। এই সময় আমাকে ২০-২২ জন মানসিকভাবে অনেক নির্যাতন করেন। তারা গালি-গালাজ, হুমকি-ধামকি, এবং জীবন-নাশের ভয় দেখান৷ এভাবে এক সময় আমি অজ্ঞান হয়ে যাই।"


"তাদের মধ্যে ছিলো গনিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অপি, বেলায়েত হোসাইন, আলামিন, সিফাত, সিএসই চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফুর রহমান আদর, সিএসই ৩য় বর্ষের শিক্ষার্থী মারুফ মোর্শেদ(২০১৯-২০২০ শিক্ষাবর্ষ)। গনিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াজ, সমাজকর্ম চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমজাদ, ইকরাম, সমাজকর্ম ৩য় বর্ষের শিক্ষার্থী সৈকত এবং নাম না জানা আরোও কয়েকজন৷ এদের মানসিক নির্যাতন এভাবে চলতে চলতে এক সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আমার সহপাঠীরা আমাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এখনোও আমি অনেক অসুস্থ।"


নাম প্রকাশে অনিচ্ছুক ভিক্টিমের রুমমেট জানান- "আজ রাত অর্থাৎ ০৪-০৯-২০২৪ ইং তারিখে রাত ২.৩০ মিনিটে মির্জা আজম হলের ৩০৯ নম্বর রুম থেকে সিএসই ২য় বর্ষের ফাহাদ কে সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সৈকত ১০৫ নম্বর রুমে (গেস্ট রুম) ডেকে নিয়ে যায়। প্রায় ২ ঘন্টা পর তারা ফাহাদ কে নিজ রুমে অজ্ঞান অবস্থায় প্রায় রাত ৪.৩০ মিনিটে রেখে চলে যায়।"


অভিযুক্ত সিএসই বিভাগের শিক্ষার্থী আশরাফুর রহমান আদর জানান, "আমরা হলের সিনিয়র জুনিয়র একটা পরিবার। আমরা পরিবারের বিষয়গুলো বাহিরে আনতে চাচ্ছি না। আমরা নিজেরাই ডেকেছিলাম অজ্ঞান হওয়ার বিষয়ে তিনি বলেন ভোর ৫ টার সময় ১০৫ নম্বর রুমে অজ্ঞান হয়ে গেলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মেহরাব হোসাইন অপি বলেন, "এখানে র‍্যাগিং এর দাবি পুরোপুরি ভিত্তিহীন। আমরা সিনিয়র জুনিয়র একসাথে থাকি বিভিন্ন কারণে মনমালিন্য হতে পারে এমন একটা বিষয়ে আমরা সিনিয়র জুনিয়র মতবিনিময় করেছিলাম। সেদিন রাতে না ঘুমানোর কারণে অজ্ঞান হয়ে যায়। তারপর আমরা তাঁর মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করি।" 


সহকারী প্রক্টর(চলতি দায়িত্বপ্রাপ্ত) ড. আব্দুস ছাত্তার বলেছেন "যেহেতু এটা র‍্যাগিং এবং বুলিং এর বিষয়, তাই আমি তাদের কে তাদের এবং বুলিং কমিটি বরাবর অভিযোগ করতে বলেছি।"


এই বিষয়ে বুলিং এবং র‍্যাগিং কমিটির আহ্বায়ক ড. মৌসুমী আক্তার জানান "তিনি রাত ৭ টায় অবগত হয়েছেন র‍্যাগিং এর শিকার হলেন বশেফমুবিপ্রবির সিএসই বিভাগের একজন শিক্ষার্থী।"  

আরও খবর