নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

ভারতে বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে বশেফমুবিপ্রবিতে বিক্ষোভ

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্ভুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা৷ 




বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা ক্যাম্পাসে জড়ো হয়ে প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করে।




এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা- ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতীয় দালালেরা, হুঁশিয়ার, সাবধান’। ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’। ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি’, দালালি না রাজপথ, রাজপথ, রাজপথ’ সহ নানা স্লোগান দিতে থাকেন। এ সময় বক্তরা ভারতীয় আদিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দেন৷ ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সাইফ বলেন, ‘ভারত আমাদের প্রয়োজনের সময় পানি না দিয়ে অপ্রয়োজনে পানি দিয়ে দেশের বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা আন্তর্জাতিক নদ-নদী ব্যবস্থাপনা আইন অমান্য করে নদীগুলোতে বাঁধ নির্মাণ করেছে। তাদের কে আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনা আইন অনুযায়ী আইনের আওতায় আনতে হবে।’


ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ বলেন, ‘মোদির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা রুখে দাঁড়াবে। হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এবার ভাতে মারবে না, পানিতে মারার পরিকল্পনা করছে। আমরা যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ সবসময় প্রস্তুত আছি।’




মিছিলে সাধারন শিক্ষার্থীদের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার ও ড. মাহবুবুর রহমান, ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদিকুর রহমান ইমন ও আব্দুস সাত্তার, ইইই বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম, গনিত বিভাগের সহকারী অধ্যাপক রিপন রায় ও প্রভাষক ইমরুল কবীর প্রমুখ।

আরও খবর