পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

উপাচার্যহীন বশেফমুবিপ্রবি কার্যত স্থবির; কাঙ্খিত উপাচার্য নিয়ে নানা ভাবনা শিক্ষার্থীদের

প্রশাসনিক ভবন, বশেফমুবিপ্রবি। ছবি: প্রতিনিধি




সম্প্রতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে উপাচার্য, রেজিস্টার, প্রক্টর, সহকারী প্রক্টর ও হল প্রভোস্ট সহ অনেকেই পদত্যাগ করেছেন। নেই ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেওয়ার মত কেউ। এতে শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় ভিত্তিক শর্ত জুড়ে দিয়ে দ্রুত সৎ ও যোগ্য উপাচার্য নিয়োগ দিয়ে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। 


প্রশাসনের শীর্ষ পদ গুলো শূন্য থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে দেখা দিয়েছে জটিলতা। এদিকে আইন অনুযায়ী যোগ্যতা না থাকায় ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণের মতও নেই কেউ। 


উপাচার্যের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন ২০১৭ এর ১০ ধারার তিন উপধারায় বলা আছে 'মেয়াদ শেষ হইবার কারণে ভাইস-চ্যান্সেলর পদটি শূন্য হইলে কিংবা ছুটি বা অন্য কোনো কারণে অনুপস্থিতির জন্য সাময়িকভাবে শূন্য হইলে কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে ভাইস-চ্যান্সেলর তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে বা অপারগতা প্রকাশ করিলে শূন্য পদে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা ভাইস-চ্যান্সেলর পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত চ্যান্সেলরের ভিন্নরূপ সিদ্ধান্ত না থাকা সাপেক্ষে জ্যেষ্ঠ প্রো-ভাইস চ্যান্সেলর ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করিবেন, তবে জ্যেষ্ঠ প্রো-ভাইস চ্যান্সেলরের পদ শূন্য থাকিলে অপর ভাইস-চ্যান্সেলর এবং উভয় পদ শূন্য থাকিলে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠতম ডিন ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালন করিবেন।'


অন্যদিকে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ৭ বছরে পা রাখলেও নেই কোন অধ্যাপক, নেই কোন ডিন। নেই উপ-উপাচার্যও। ফলে কেউ নিতে পারছে না ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব। 


উপাচার্য না থাকায় বিভিন্ন পদ থেকে পদত্যাগ করা শূন্য পদগুলোতেও নতুন কেউ দায়িত্ব নিতে পারছে না। আটকে পরতে হচ্ছে অনেক কিছুতেই। এতে প্রায় অচল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। দেখা দিয়েছে নিরাপত্তা হুমকি, সেশন জটের সম্ভাবনা সহ নানা সমস্যা।


এমন অবস্থায় অতি দ্রুত উপাচার্য নিয়োগের দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সহ সাধারণ শিক্ষার্থীরা বলেন, দূরদৃষ্টি সম্পন্ন, সৎ, দক্ষ, অভিজ্ঞ, দেশের গবেষণায় শীর্ষ এবং ছাত্র-শিক্ষকবান্ধব একজন উপাচার্য চাই। যা দিতে হবে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন অনুসারে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এর বাহিরে অন্য কোন বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দিলে তাকে আমরা উপাচার্য হিসাবে গ্রহন করব না।


তারা আরো বলেন, 'আমরা জানি দেশের অনেক বিশ্ববিদ্যালয়েই বর্তমানে এমন সমস্যা রয়েছে কিন্তু বাস্তবতায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চেয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্যাটি ভিন্ন ও জটিল। অন্যন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ বিভিন্ন পদে ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার মত থাকলে আমাদের এখানে তা নেই। তাই নিয়োগ কর্তৃপক্ষের কাছে আামাদের চাওয়া ছোট বড় বা বিভিন্ন ক্যাটাগরির দৃষ্টিতে না দেখে আমাদের সমস্যাটির জন্য দ্রুত উপাচার্য নিয়োগ দিবেন।'

আরও খবর