পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও উপাচার্যের পদত্যাগসহ ৭ দফা দাবিতে বশেফমুবিপ্রবির শিক্ষার্থীরা

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন ও উপাচার্যের পদত্যাগসহ সাত দফা দাবিতে শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


আজ শুক্রবার (৯ই আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা৷ 



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক রিয়াদ হাসান। লিখিত বক্তব্যে ৭ দফা দাবি তুলে ধরা হয়।



দাবিগুলো হলো- 


. ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস ও লেজুড়বৃত্তি এবং রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ক্যাম্পাস হবে শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতিমুক্ত।

. উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর ও ছাত্র হল প্রভোস্টসহ বর্তমান প্রশাসনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে স্বৈরাচার সরকারের দোসর, ছাত্রলীগের সহায়তাকারী এবং টেন্ডার ও নিয়োগ বাণিজ্যে মদদদানকারী সেকশন অফিসার রাসেল মাহমুদ, সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান ও এস এম মোদাব্বির হোসেন, টেন্ডার বাণিজ্যে যুক্ত সহকারী প্রকৌশলী শহিদুজ্জামান, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আবদুল হালিম, কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বহিষ্কার করতে হবে।

. নিয়ম বহির্ভূতভাবে সকল এডহক (আবু সায়েম চৌধুরী, ফারজিয়া মারিয়া তুন্না ও শিক্ষক ইলিয়াস সানির বউ আফসা তাসনিম (পুসন) ও আউটসোর্সিং ভিত্তিতে নিয়োগ বাতিল করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

. যে সকল শিক্ষক কঠোরভাবে ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে অন্যথায় পদত্যাগ করতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানিমূলক স্ট্যাটাস ও গুজব ছড়ানোর অপরাধে বাংলা স্টাডিজ বিভাগের প্রভাষক ইলিয়াস সানিকে বহিষ্কার করতে হবে।

৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনে যেসব শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হুমকি দিয়েছে কিংবা আন্দোলনের বিরুদ্ধে সমর্থন দিয়েছে তাদের আবাসিক হলের আসন আজীবনের জন্য বাতিল করতে হবে। এর মধ্যে যারা কঠোরভাবে বিরুদ্ধে থেকে হেনস্তা করেছে এবং এতে নেতৃত্ব দিয়েছে তাদের বহিষ্কার করতে হবে।

. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও হলের নাম পরিবর্তন করতে হবে।

. কোনো শিক্ষককে কোনো পদে নিয়োগের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে নিয়োগ প্রদান করতে হবে।


এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন মিয়া ও ফাইজুর রহমান ফাহিমসহ বিশ্ব বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এদিকে সংবাদ সম্মেলনের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন, এবং এর কার্যক্রমের সাথে সব সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ করে৷ 

আরও খবর