পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

হামলাকারীদের সঙ্গে ক্লাস-পরিক্ষায় অংশগ্রহণ করতে চায় না শিক্ষার্থীরা

সরকারী চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীদের সাথে ক্লাস ও পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার রাত থেকে বশেফমুবিপ্রবির ৬ টি বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিতে দেখা যায়৷ 

শিক্ষার্থীরা তাদের পোস্টে বলেন, আমাদের কোনো ব্যাচমেট যদি আজকে বা আগামীতে সাধারণ ছাত্রছাত্রী তথা আমাদের ভাই বোনদের উপর আক্রমণের সাথে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করবো।

শিক্ষার্থীরা আরো বলেন, তার সাথে আমরা কোন ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করব না। সামগ্রিকভাবে তাকে বয়কট করা হবে।

সিএসই বিভাগের এক শিক্ষার্থী বলেন,  "আমরা ব্যাচের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ব্যাচের কোন সহপাঠী এহেন সন্ত্রাসী হামলায় যুক্ত থাকলে কিংবা পরোক্ষভাবে সহায়তা করলে তাকে আমরা আমাদের ব্যাচ থেকে বর্জন করবো৷"

এদিকে আজীবন বয়কটের ডাক দিয়েছে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা৷ বিভাগের ৪র্থ ব্যাচের এক শিক্ষার্থী বলেন,  "আমাদের ভাই বোনদের উপর যারা হামলা করে তারা আমাদের বন্ধু হতে পারে না। তারা সন্ত্রাস সুতরাং শিক্ষার্থীদের সাথে সন্ত্রাসীদের কখনোই সম্পর্ক থাকতে পারে না৷"

আরও খবর