নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ

বশেফমুবিপ্রবিতে অফিসার্স এসোসিয়েশনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

সর্বজনীন পেনশনের 'প্রত্যয় স্কিম' বাতিলের দাবিতে ও কর্মকর্তাদের জন্য ইউজিসির সুপারিশকৃত অভিন্ন নীতিমালা ১২ দফা সংযোজনের দাবিতে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের চতুর্থ দিনের মতো কর্মবিরতি চলছে। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। 

বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে বশেফমুবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে অবস্থান কর্মসূচি করে কর্মকর্তা-কর্মচারীরা৷ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামানের সঞ্চালনায় অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এসএম. মোদাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, সদস্য এসএম. আহসান হাবিব এবং কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেয়৷ এতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সরেজমিনে গিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন ঘুরে দেখা যায় শিক্ষকদের কর্মবিরতির জন্য ক্লাস-পরিক্ষার পাশাপাশি কর্মকর্তাদের কর্মবিরতিতে পুরো স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম৷ 


বক্তরা 'প্রত্যয় স্কিম' বাতিল করে পেনশন পুনর্বহালসহ যেসব বৈষম্য ও অসঙ্গতি রয়েছে তা দূর করার দাবি জানান।

আরও খবর