গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও থেকে যা যা দেখেছি গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত।


ঠাকুরগাঁও জেলার খুব পরিচিত একটি গ্রুপ ‘ঠাকুরগাঁও থেকে যা যা দেখেছি’ (একটি সেবামূলক গ্রুপ) ফেসবুক গ্রুপের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ মার্চ) শহরের বিভিন্ন সড়কে অবস্থানরত পথচারী, সদর হাসপাতালের অবস্থানরত ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।


গ্রুপের এডমিন মোঃ আবু রায়হান রাজ আমাদের বলেন" ঠাকুরগাঁও থেকে যা যা দেখেছি গ্ৰুরুপের সকল এডমিন মডারেটর ও সদস্য সকলেই চাঁদার মাধ্যমে ২৫০+ ইফতার বিতরণ করেছি আমরা। ঠাকুরগাঁও জেলায় ২৫০+ মানুষের মধ্যে বাসস্ট্যান্ড, সদর হাসপাতাল, চৌরাস্তা ও আটগ্যালারিতে বিতরণ করা হয়।মহান আল্লাহ তায়ালার কাছে লাখ লাখ শুকরিয়া‌ আলহামদুলিল্লাহ।





ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও থেকে যা যা দেখেছি গ্রুপের সাধারণ সম্পাদক -আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক -আবির,অন্যতম সদস্য মোঃ মেহেদী হাসান রিপন ও গ্রুপের সকল এডমিন ,মডারেটর ও সদস্য।


প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি এম. এ. সামাদ ও দৈনিক জনকন্ঠ এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ আরিফ ইসলাম ।


অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহানিয়াত ফান্ডেশন বাংলাদেশ এর সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যরা আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক ও সদস্যরা।মাত্র তিন চার দিনের ব্যবধানে এতো বড় প্রোগ্ৰাম বাস্তবায়ন করেন "ঠাকুরগাঁও থেকে যা যা দেখেছি " ফেসবুক গ্রুপ কতৃপক্ষ।



গ্রুপের এডমিন আরো জানান, ঈদের আগে আমরা অসহায় পরিবারের মাঝে ঈদের বাজার বিতরণ করবো। বাজারের ভিতর ১৬ টি আইটেম থাকবে। যাতে ঐ পরিবারের ঈদের বাজার করা না লাগে। আমাদের সেবামূলক কার্যক্রম সর্বদা অব্যহত থাকবে।


উল্লেখ্য, ২০২০ সালের ১৯ নভেম্বর গ্রুপটির জন্মলগ্ন হতে রক্ত দান, বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষায় বিভিন্ন এলাকায় ক্যাম্পেইন, অসহায় রোগীদের আর্থিক সহায়তাসহ অনেক গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তারা। এছাড়াও তারা ঠাকুরগাঁও জেলার বিভিন্ন দর্শনীয় স্থান সমূহ নিয়ে পোস্ট হতো। পরবর্তী তে ২০২১ সালে কমিটি হওয়ার পর মানবিক কাজ শুরু হয়।



আরও খবর