বালিয়াডাঙ্গীর দুওসুও ইউনিয়নের হাটপুকুরে দুই শতাধিক গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। বুধবার ( ১২-জুলাই ) গভীর রাতে উপজেলাধীন দুওসুও ইউনিয়নের হাটপুকুর গোরস্থান বাড়ি রাস্তা সংলগ্ন রোপনকৃত মেহেগনি ও আকাশমনি দুই শতাধিক গাছ রাতের আধারে দুর্বৃত্তরা কর্তন করে।
দুওসুও ইউনিয়নের কাজিবস্তি -কাদাশুকা গ্রামের বাসিন্দা মোকারম হোসেন, মোতালেব ও আরো একজন মিলে গাছগুলো লাগিয়েছিল বলে জানা যায় ।
বৃহস্পতিবার (১৩ জুলাই ) রোপনকৃত গাছের মালিক মোকারম হোসেন ও মোতালেব বলেন, কি কারণে দুর্বৃত্তরা এই গাছগুলো কেটেছে আমরা জানি না ? এই গাছগুলোকে আমরা ছোট্ট বাচ্চার মত মানুষ করছি । এই গাছ গুলোকে কাটা উচিত হয়নি । যারা এই গাছগুলো কেটেছে আমরা তাদের বিচার চাই ।
থানায় অভিযোগ করা হবে কিনা এ প্রশ্নের উত্তরে জানান, অভিযোগ বিষয়ে প্রস্তুতি বিবেচনা করছি। আমরা শুধু মাত্র গাছগুলো এভাবে কাটা দেখলাম ।
৬ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
২০ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৯ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
৬০ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
৬০ দিন ৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬৯ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬৯ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে