নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিবন্ধীকে কটুক্তি করায় ঠাকুরগাঁওয়ের সাংবাদিকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে জেল


প্রতিবন্ধীদের কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর লেখা পোস্ট করায় ঠাকুরগাঁওয়ের এক সাংবাদিককে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার সকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান মামলার এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ লিটু দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বেসরকারী টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।


রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, দুটি ধারায় আদালত আসামি লিটুকে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ পরিশোধ না করলে প্রতি ৫০ হাজারের জন্য তাঁর তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের   আদেশ দেন  আদালত।


মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর আবদুল লতিফ লিটু প্রতিবন্ধীদের কটূক্তি করে নিজের ফেসবুক আইডিতে একটি আপত্তিকর স্ট্যাটাস দেন। বিষয়টি নজরে এলে রাজশাহী জেলা বাঁধন প্রতিবন্ধী সংস্থার সভাপতি জাহিদুর রহমান ওই বছরের ২৬ অক্টোবর রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে সাংবাদিক লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। পরে এ মামলার তদন্ত হয়। 


তদন্তে লিটুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলে আদালতে অভিযোগপত্র দাখিল হয়। এরপর এ মামলার বিচার শুরু হয়। ফরেনসিক পরীক্ষা ও সাক্ষীদের সাক্ষ্যে বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই আদালত আসামি লিটুকে দোষী সাব্যস্ত করে বুধবার এ মামলার রায় ঘোষণা করলেন।


আইনজীবী ইসমত আরা আরো জানান, রায় ঘোষণার পর আসামি লিটুকে কারাগারের হাজতে রাখা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ করলে তিনি ছাড়া পাবেন। অন্যথায় আদালতের রায় অনুযায়ী তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

Tag
আরও খবর