নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ৫ জন


বেপরোয়া গাড়ির গতিবেগ ও অসচেতনায় আবারো  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে  মোটরসাইকেল, নছিমন ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন ,  আহত হয়েছেন ৫ জন। 



আজ রোববার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের বালিয়া পুকুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 


নিহত আলিম উদ্দীন (৫৫) জেলার রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে। 


আহতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান (৪৮), ফুলতলা গ্রামের লিমন (২০), আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামের আবেদুল (৪০), ভানোর ইউনিয়নের হলদিবাড়ী গ্রামের হাবিবুর রহমান (৩৬) ও রাণীশংকৈল উপজেলার সহিদুল ইসলাম (৫০)। 


প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন ও অটোরিকশা (থ্রিহুইলার) বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের দিকে আসছিলেন। বাইপাস একটি রাস্তা থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ওঠেন মোস্তাফিজুর রহমান। প্রথমে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশা সঙ্গে সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা নছিমন অটোরিকশায় ধাক্কা দেয়। এ সময় অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আলিম উদ্দীন মারা যান। 


খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। চিকিৎসকেরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও, রংপুর ও দিনাজপুর হাসপাতালে পাঠান। 


এদিকে এ ঘটনার পর রাস্তার যান চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। প্রায় ৩০ মিনিট অবরোধ ছিল সড়ক। পরে যান চলাচল স্বাভাবিক হলেও দুই ঘণ্টা বন্ধ ছিল অটোরিকশা ও নছিমন চলাচল। 


বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সোবহান বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া যানবাহনগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Tag
আরও খবর