নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বালীয়াডাঙ্গী উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বুলবুল

গরু রাখার ঘরে কয়েলের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সব৷ ঘরবাড়ি,গরু, টাকা সহ সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পরেছে ৭ টি পরিবারের সকলে৷ সে সকল পরিবারের পাশে দাড়িয়েছেন সমাজসেবক বুলবুল আহমেদ।


গত মঙ্গলবার (০২ মে )দিবাগত রাত ১০ টায় ঠাকুরগাঁওয়ের বালীয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ পারুয়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ভয়াবহ অগ্নিকান্ডে খাদেমুল,ইসাহাক সহ ৭ টি পরিবারের সবকিছু পু্রে ছাই হয়ে যায়। আগুনের হাত থেকে সম্পদ বাঁচাতে অগ্নি দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইসাহাক। 


গতকাল বুধবার বিকালে সে সকল অগ্নিকান্ডে পরিবারের পাশে আর্থিক সহযোগিতা ও কাপড় চোপড় দিয়ে সহযোগিতা করেন বুলবুল আহমেদ৷ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা ও বাকী ৬ টি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিয়েছেন তিনি৷ সেই সাথে প্রতিটি পরিবারকে কাপড় চোপড় দিয়েছেন তিনি৷ 


অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো খাদেমুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনা শোনার পর বালীয়াডাঙ্গী থেকে আমি খুব তারাতাড়ি বাড়ি চলে যায়৷ তারপরেও আমি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সব শেষ হয়ে যায়৷ আমাদের বুলবুল আজকে টাকা ও শাড়ী-লুঙ্গি দিয়ে আমাদের সহযোগিতা করলো৷


ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগীতা শেষে বুলবুল আহমেদ বলেন,চাকুরীর সুবাদে গাজীপুরে থাকা হয়। গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে অগ্নিকাণ্ডের লাইভটি দেখি৷

আমার বাড়ির পাশে হওয়ায় আমি আর স্বাভাবিক থাকতে পারিনি৷ তাই আজকে দুপুর বেলা চলে এসেছি৷ এখানকার আসার পর যা দেখলাম তা আর বলার ভাষা নেই। চোখের পানি আটকানোর মত নয়। ৭ টি পরিবার একেবারে নি:স্ব হয়ে গিয়েছে। আমি আমার সাধ্যমত তাদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি৷ সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান করছি৷

আরও খবর