নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত


বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে    এস, এস, সি  পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ সোমবার ২৬ শে এপ্রিল   সকাল ১১টায় বিদ্যালয় এর হলরুমে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ  আব্দুল্লাহ্ হীল বাকী এর সভাপতিত্বে বক্তব্য পেশ করেন  সহকারী প্রধান শিক্ষক হযরত আলী , অত্র প্রতিষ্ঠানের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  মোঃ দেলোয়ার হোসেন , শিক্ষক নির্মল চন্দ্র , শিক্ষক রিয়াজুল ইসলাম ,  শিক্ষক বাসেদ মন্ডল,শিক্ষক সাদ্দাম হোসেন প্রমুখ ।  


প্রধান শিক্ষক এসএসসি পরীক্ষার্থী  উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে।


যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে।


বক্তারা বলেন- আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। আগামী দিনে তোমাদেরকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। দেশে সু-শাসন প্রতিষ্ঠায় তোমাদেরই যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে হবে। তবেই দেশ দূর্নীতি ও সন্ত্রাস মুক্ত হবে।বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল দেশের স্কুল, কলেজের ছেলে-মেয়েরা ভোগ করে আসছে।


বক্তব্য শেষে বিদায়ী ছাত্রীদের সফলতা কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করেন সিনিয়র শিক্ষক  মাওলানা হাজির উদ্দিন ।

Tag
আরও খবর