গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও -২ এলাকাবাসী কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আহসান উল্লাহ ফিলিপ

 


 আমার নির্বাচনী এলাকা (ঠাকুরগাঁও -২) সহ ঠাকুরগাঁও বাসী —সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন। 




দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আসে খুশির বার্তা নিয়ে-ঈদ আসে মনে প্রশান্তি নিয়ে। পবিত্র ঈদ উল ফিতর রহমত , বরকত ও নাজাত পূর্ণ মাস। যে মাসে সমগ্র মুসলিম জাতি নিজেদেরকে সংযম ও শুদ্ধির মধ্যে রাখেন।দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সমগ্র মুসলিম জাতি ঈদ উদযাপন করবে ‌।


আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। 



প্রিয় আমার নির্বাচনী এলাকা বাসী -- আমি এবং আমার পরিবার ঠাকুরগাঁও -২ আসনের আওয়ামী লীগের সকল নেতাকর্মী , সকল শুভাকাঙ্ক্ষী, সকল ভোটারদের সুখ-দুঃখে পাশে থাকি। দেশ - দেশের মানুষকে ভালোবাসার নীতি - নৈতিকতা আমরা শিখেছি আমার মরুহুম পিতার কাছে আর আমার পিতা শিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে । সুতরাং আমাদের পরিবারের রক্ত আওয়ামী লীগ পরিবারের রক্তের সাথে মিশে আছে।


মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন , স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাকে যদি মনোনয়ন দেন আমি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হয়ে কাজ করব । বলছিলাম -


ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ,ঘনিষ্ঠ সহচর, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য , ভাষা সৈনিক, অ্যাডভোকেট দবিরুল ইসলাম এমএলএ (যুক্তফ্রন্ট সরকার) এর কনিষ্ঠপুত্র আহসান উল্লাহ ফিলিপ এর কথা।


প্রিয়, নির্বাচনী এলাকাবাসী আপনারা অবগত আছেন যে - আমার নির্বাচিত এলাকা (ঠাকুরগাঁও -২) সহ ঠাকুরগাঁও জেলার হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছি,


প্রয়োজনে আমি আমার জীবন উৎসর্গ করবো। আমি আমার পিতার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি যদি (ঠাকুরগাঁও -২)আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে , সরকারি দান-অনুদান এর পাশাপাশি আমারও ব্যক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে । আমার ব্যক্তিগত জীবনে চাওয়া-পাওয়ার হিসাব বলতে কিছু নেই । আমি আমার মরহুম পিতা মত সেবক হয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই ।



পরিশেষে, ঈদ আমাদের সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের জীবনযাপনে। নিছক আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ হোক সর্বজনীন ।

আরও খবর