তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।   রবিবার (১ নভেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের  অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।   উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান শাহীনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।   সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রুহুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো: আতাউর রহমান,এনজিও সংস্থা পদ্ধার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি  যুব সংগঠক ছালিক আহমদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,এনজিও সংস্থা আরপিডব্লিউএস প্রধান নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন,   শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, সদস্য ইমরানুল হাসান, যুব উন্নয়ন অফিসের মোজাম্মেল হোসেন, এসময় উপজেলার বিভিন্ন এলাকার যুব ও যুবারা উপস্থিত ছিলেন।   আলোচনা সভার পর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক পদ্ধা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান ও শেষ্ট আত্নকর্মী কুদরত আলী কে সম্মাননা ক্রেষ্ট ও  একজন যুবা ও একজন যুবকের মধ্যে যুব ঋণেঅতিথিবৃন্দ।র চেক বিতরণ করেন
আরও খবর