তুরস্কের ফার্স্ট লেডির সাথে জুবাইদা রহমানের সাক্ষাৎ আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ব্যস্ততার ফাঁকে পরিবার নিয়ে নীলাচলে সাংবাদিক সাইফুল ইসলাম রাজধানীর শ্যামলিতে বাসে আগুন দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্রদলের সাইকেল শোডাউন ও প্রতিবাদ মিছিল দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সুষ্ঠু ও শান্তি শৃঙ্খলার মধ্যে শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২৬ সম্পন্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪র্থ থেকে ১০ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার আয়োজনে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যানার-ফেস্টুনে সাজানো হয় পুরো বিদ্যালয় এলাকা। পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও আয়োজনে কোনো ঘাটতি রাখেননি আয়োজকরা। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন সিলেট জজকোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট মো. ইয়াসিন খান। উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন শান্তিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা হাফিজ আবু খালেদ, চেয়ারম্যান মো. নুর নবী, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য দিলীপ কুমার দাশ, আবিদ উদ্দিন ও জাকির হোসেন, পরীক্ষা কেন্দ্রের হল সহকারী আতিকুর রহমান রাহিম, ইমরানুল হাসান এবং বিভিন্ন সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ। আয়োজকরা জানান, শান্তিগঞ্জ উপজেলায় এবার পঞ্চমবারের মতো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৬৪৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
আরও খবর