নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জগন্নাথপুরের ভারীবৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারো প্লাবিত নিম্নাঞ্চল

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারী বর্ষন আর পাহাড়ি ঢলে আবারো প্লাবিত হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল। সুরমা, যাদুকাটা, কুশিয়ারা, নলজুর, ডাউকা, কালনী নদীসহ সকল নদ-নদীর পানি বাড়ছেই। আজ এ রিপোর্ট লেখা পর্যন্ত, সুরমা নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।


ঢলের পানিতে প্লাবিত হয়েছে জগন্নাথপুর, দিরাইসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। পাহাড়ি ঢলে ডুবছে গ্রামীন হাটবাজার, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট। এতে আবারো বন্যার দুর্ভোগে পড়েছে জগন্নাথপুরবাসী।


এদিকে, সুনামগঞ্জ জেলা শহর ও  আশপাশ উপজেলার বিভিন্ন  এলাকায় বন্যার পানি আবারো বাড়ছে। গত শুক্রবার থেকে ভারতের মেঘালয়ে ভারি বৃষ্টি শুরু হওয়ায় এমন উদ্ভূত পরিস্থিতিতে জুলাই মাসের শুরুর দিকে সিলেট- সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা, নলজুর, ডাউকা, কালনী নদীসহ বিভিন্ন নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


যাদুকাটা নদী দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে তাহিরপুর-বাদাঘাট সড়ক, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা-কৈয়ারকান্দা সড়ক। এছাড়া তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়ক পানিতে ডুবে যাওয়ায় ও শক্তিয়ার খলায় সড়ক ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ জেলার শহরে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন বিশ্বম্ভরপুর, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার চলাচলকারীরা। বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা থেকে তাহিরপুরের আনোয়ারপুর পর্যন্ত নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। সাচনাবাজার সুনামগঞ্জ সড়কের নিয়ামতপুর-ইচ্চার চরের মাঝখানে নতুন ব্রিজের ডাইভারসনে হাঁটু ও উরু পানিতে চলছে ছোট নৌকা।


পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ঢলের কারণে রোববার থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। সিলেট ও সুনামগঞ্জের বাকি সবগুলো নদনদীর পানিই বাড়ছে।


এদিকে, টানা কয়েক দিনের ভারি বৃষ্টিতে তলিয়ে গেছে জগন্নাথপুর  উপজেলার কান্দারগাঁও, নোয়াগাঁও, তেলিকোনা, কামারখাল, গলাখাল, শ্রীধরপাশা, জগদীশপুর,কাদিপুর, সাদিপুরসহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট। এমনকি ঢলের পানিতে কান্দারগাঁও, নোয়াগাঁও চন্ডিডহর তেলিকোনা-কলকলিয়া সড়কের প্রায় জায়গায়ই ডুবতে শুরু করেছে। এতে উপজেলা শহরের সাথে সরাসরি সড়কপথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।


অপরদিকে জগন্নাথপুরসহ জেলার  বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় আবারো ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্নাঞ্চলের লাখো মানুষ। পর পর দুইবার পানি বাড়ায় নাজেহাল হয়ে পড়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের জীবন।


জগন্নাথপুর উপজেলার সংবাদকর্মী মো: আক্তার হোসেন বলেন, ‘গত কয়েক দিনের বন্যায় মানুষে কষ্ট এখনো শেষ হয়নি। এখন আবারো সুরমা, কুশিয়ারা, নলজুর ও ডাউকা নদী দিয়ে নামছে ঢল, বাড়ছে নদীর পানি। বন্যার পানি না কমা পর্যন্ত এলাকার মানুষের অবস্থা নাজেহাল হয়ে পড়ছে।’


সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুনামগঞ্জে নদ-নদীর পানি এরইমধ্যে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কমে গেলে সুনামগঞ্জের নদ-নদীর পানি কমে যাবে। আর এখন যেহেতু পানি বাড়ছে সেক্ষেত্রে জেলায় স্বল্পমেয়াদী একটা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

তিনি জানান, ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ও তাহিরপুরের যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ৯৬ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামবলেন, বন্যা পরিস্থিতিতে আমরা সতর্ক অবস্থানে আছি। উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলো খোলা রয়েছে। যেকোনো প্রয়োজনে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag
আরও খবর